‘জনকল্যাণে নিয়োজিত যোগ্যদেরই মনোনয়ন দেয়া উচিৎ’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪৯ ৫ ফেব্রুয়ারি ২০১৯
যেসব নারী জনগণের কল্যাণে কাজ করতে চান এবং সক্ষমতা আছে, তারাই জাতীয় সংসদে নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হবেন, এটাই স্বাভাবিক। এ মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। একই সঙ্গে তিনি বলেন, জনকল্যাণে কাজ করার মনমানসিকতাসম্পন্ন যোগ্য নারীদেরই এ ক্ষেত্রে মনোনয়ন দেয়া উচিৎ।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্তোরায় চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম-ঢাকার সদস্যদের সঙ্গে সংরক্ষিত মহিলা আসন-৩০৫-এ (রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রখ্যাত সঙ্গীতশিল্পী, শিক্ষাবিদ অধ্যাপক ইফফাত আরা নার্গিসের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জার্নালিস্ট ফোরামের সভাপতি আনোয়ার হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ কামাল উদ্দীন, অধ্যাপক ফরহাদ হোসেন, মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম, জার্নালিস্ট ফোরামের সহসভাপতি বিপ্লব শহিদ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা।
আরেফিন সিদ্দিক বলেন, ইফফাত আরা নার্গিস তার যে স্বপ্ন, আকাঙ্ক্ষা বা প্রত্যাশার কথা বললেন, এতে করে আমরা বুঝতে পারি, এসব কাজ তিনি এককভাবে করে চলেছেন, এখন যদি তিনি নারীদের বা জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পান তাহলে এসব কাজের গতি আরও বাড়াতে পারবেন। আমি সেটাই বিশ্বাস করি।
তিনি বলেন, আমি আশা করবো যে লক্ষ্য এবং উদ্দেশ্যে তিনি (ইফফাত আরা নার্গিস) জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন, তা যেনো সফল হয়। একই সঙ্গে তিনি বলেন, আমরা প্রত্যেকেই ইফফাত আরার থেকে শিক্ষা নিয়ে মানুষের কল্যাণে কাজ করার শিক্ষাও নিতে পারি।
অধ্যাপক আরেফিন সিদ্দিক আরও বলেন, সরকারের কাছ থেকে পাবো, বিদেশি সহযোগী দাতা সংস্থার কাছ থেকে পাবো, এগুলো পরের কথা। কিন্তু আগে ভালো কাজ নিজে থেকে শুরু করতে হবে। ভালো কাজ শুরু করলেই অনেকেই এগিয়ে আসে। ইফফাত আরা নার্গিস নিজে থেকেই অনেক ভালো ভালো কাজ শুরু করেছেন। এগুলো সত্যিই প্রশংসার দাবিদার।
অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, নায়েম’র সাবেক মহাপরিচালক ইফফাত আরা নার্গিস তার সুদূরপ্রসারী ধারাবাহিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। কৃষক, শিক্ষিত-অল্প শিক্ষিত বেকার, বেকার যুব নারীসহ সমাজের সব শ্রেণীর মানুষের ভাগ্যোন্নয়নে বাস্তব অভিজ্ঞতা ও নিজের ভাবনা তুলে ধরেন তিনি। কৃষকদের জন্য কৃষক বিনোদন কেন্দ্র, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা কার্যক্রম এগিয়ে নেয়া, যৌতুক ও বাল্য বিয়ে রোধ, আধুনিক-যুগোপযোগী বিজ্ঞানসম্মত কারিগরী ও নৈতিক শিক্ষার উন্নয়ন ঘটাতে নানা পরিকল্পনা তুলে ধরেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী, বিশিষ্ট সমাজকর্মী, মুক্তিযোদ্ধা ইফফাত আরা নার্গিস।
বিশিষ্ট উদ্যোক্তা ইফফাত আরা নার্গিস তার পরিকল্পনাগুলো তুলে ধরে বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদান ব্যবস্থার আধুনিকায়ন করে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে বিশেষ ব্যবস্থা নেবেন।
তাঁর অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে : সাংস্কৃতিক অবকাঠামোর বাতাবরণের মধ্য ধেকে নতুন কিছু আনায়ন করা, যেমন - প্রত্যেক বিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলা নিশ্চিত করা, পদ্মার ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান, আম-রেশম-নকশী কাঁথা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ।
এছাড়া শিশুকাল থেকে মুক্তিযুদ্ধের সঙ্গে পরিচয় ঘটানোর জন্য ‘মুক্তিযুদ্ধের গৌরব কথা শোনো’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা নারী কমিটি-সেক্টর কমাণ্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ কেন্দ্রীয় নারী কমিটি পরিচালনা করছে, জানালেন, এই মুক্তিযোদ্ধা।
- মচমচে ফুলকপির বড়া বানানোর রেসিপি
- সেদ্ধ নাকি ডিম ভাজি: কোনটি বেশি উপকারী?
- ওজন কমাতে নাস্তায় রাখবেন যেসব পুষ্টি উপাদান
- শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি যেভাবে দেখছে দিল্লি
- নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি
- হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁই ছুঁই
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- গবেষণা
রক্তের চেয়ে ত্বকের গন্ধেই বেশি আকৃষ্ট হয় মশা - আইপিএল নিলামে মোস্তাফিজসহ নাম লেখালেন যেসব বাংলাদেশি ক্রিকেটার
- এক বাড়িতেই ৩০০ বছরের ইতিহাস
- ধর্ষণে ১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?
- খাদ্য ও স্বাস্থ্যসেবার খরচ কমাতে বাধ্য হচ্ছেন পোশাক শ্রমিকরা
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার: পুরস্কৃত হলেন যারা
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- দিনে কত কাপ চা পান করা উচিত
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- বাংলাদেশে ফিরতে পাসপোর্ট আবেদন: হাসিনার ‘গেম প্ল্যান’ কী?










