জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর কথার কথা: ফখরুল
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৪২ ২৬ জানুয়ারি ২০১৯
ছবি সংগৃহীত
গতকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে জাতীয় ঐক্যের ডাক দেন তিনি।
সেই জাতীয় ঐক্যের ডাক শুধুই কথার কথা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
জাতির উদ্দেশে শুক্রবার সন্ধ্যায় দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় নির্বাচনে বিরোধী দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়ার আহ্বান জানান। তাছাড়া বিএনপিকে জাতীয় ঐক্যের পাশাপাশি উপজেলা নির্বাচনে অংশগ্রহণেরও আহ্বান জানান।
উল্লেখ্য, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না জানান।
এই প্রসঙ্গগুলো টেনে মির্জা ফখরুল বলেন, আমাদের সঙ্গে যখন সংলাপ হলো তখন তিনি যে কথাগুলো বলেছেন; সেগুলো কি তিনি রাখতে পেরেছেন? একটাও রাখতে পারেননি। অর্থাৎ রাখেননি। তিনি বলেছেন গ্রেফতার হবে না, নতুন কোনও মামলা হবে না, একটাও তারা রাখেননি।
নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড হবে উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন নির্বাচনে জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে; কিছুই হয়নি। একইভাবে এখন তিনি যে জাতীয় ঐক্যের কথাগুলো বলছেন; এটা তো কথার কথা; এগুলো তিনি সবসময়ই বলেন।
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, একাদশ সংসদে বিরোধী দলের সদস্য সংখ্যা নিতান্তই কম। তবে সংখ্যা দিয়ে তাদের বিবেচনা করা হবে না। সংখ্যা যত কমই হোক, সংসদে যে কোনো সদস্যের ন্যায্য ও যৌক্তিক প্রস্তাব এবং আলোচনা-সমালোচনার যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি বিরোধী দলের নির্বাচিত সদস্যদের শপথ নিয়ে সংসদে যোগদানের আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সংসদে যাওয়ার প্রশ্নে ফখরুল বলেন, আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি; তাই সংসদে যাওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
এসময় প্রধানমন্ত্রীর ভাষণে দেশের উন্নয়ন নিয়ে দেয়া বক্তব্য শুভঙ্করের ফাঁকি বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- কাঁচকলার কত গুণ?
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা





