জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল, সম্পাদক পুনঃনির্বাচিত ফরিদা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২৯ ১৮ ডিসেম্বর ২০১৮
ছবি সংগৃহীত
আজ জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন জয়লাভ করেছেন।
সভাপতি পদে সাইফুল আলম ভোট পেয়েছেন মোট ৬২১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকোনমিক টাইমস-এর শওকত মাহমুদ পেয়েছেন ৪৩১ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৯ ভোট।এর ফলে প্রেস ক্লাবের ৬৪ বছরের ইতিহাসে ব্যবস্থাপনা কমিটির শীর্ষ পদে কোন নারী ফরিদা ইয়াসমিন পরপর দুবার সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার দেশের ইলিয়াস খান পেয়েছেন ৪০৬টি ভোট ।
কমিটির ১৭টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টিতে নির্বাচিত হয়েছে। অন্যদিকে, বিএনপিপন্থি প্যানেল থেকে দুটি এবং স্বতন্ত্র পদে সরকার সমর্থক ও বিএনপিপন্থী দুইজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর মঙ্গলবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করেন । এ সময় কমিটির অপর চার সদস্য মো. মোস্তফা-ই-জামলি, এসএএম শওকত হোসনে, মোস্তাফজিুর রহমান ও উদয় হাকমি উপস্থিত ছিলেন।
এর আগে প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত। যেখানে নির্বাচনে এক হাজার ২১২ ভোটারের মধ্যে এক হাজার ৭২ জন ভোট দেন।
ফল ঘোষণার পর প্রেসক্লাব সদস্যদের উদ্দেশে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, নবগঠিত কমিটি ক্লাবের সার্বিক উন্নয়নে গতিশীলতা ফিরিয়ে আনতে আরও নিরলসভাবে কাজ করে যাবে। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্যউপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সভাপতি মোলতা জালাল, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। ফল ঘোষণার পর বিজয়ীরা প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের কমিটির জন্য মোট ১৭টি পদে ৪৪ প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল আওয়ামী লীগ সমর্থিত সাইফুল আলম -ফরিদা ইয়াসমিন প্যানেল এবং বিএনপিপন্থি শওকত মাহমুদ ও ইলিয়াস খান প্যানেল। এ ছাড়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন পদে আরও ১০ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।
নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. ওমর ফারুক (৪৪২) ও সহসভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া (৫৫৪), দুটি যুগ্ম সম্পাদক পদে শাহেদ চৌধুরী (৫৯৯) ও মাইনুল আলম (৫৫৪)এবং কোষাধ্যক্ষ পদে শ্যামল দত্ত (৫৯৩)।
এ ছাড়া ১০টি সদস্যপদে বিজয়ীরা হলেন- কুদ্দুস আফ্রাদ (৫১৫), শামসুদ্দিন আহমেদ চারু (৫০৭), রেজোয়ানুল হক রাজা (৪৮৪), শাহনাজ বেগম (৪৬২), মো.সানাউল হক (৪৪২), কল্যাণ সাহা (৪৩৯), জাহিদুজ্জামান ফারুক (৪২৯), সৈয়দ আবদাল আহমেদ (৪১৭),বখতিয়ার রানা (৪০১) ও হাসান আরেফীন (৩৯১)। এর মধ্যে মো. সানাউল হক, সৈয়দ আবদাল আহমদ ও বখতিয়ার রাণা বিএনপিপন্থি প্যানেল থেকে এবং সরকার সমর্থক জাহিদুজ্জামান ফারুক স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

