জাতীয়করণের ৫০ শতাংশ প্রাথমিক শিক্ষককে বদলির সিদ্ধান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৭ ৩০ জানুয়ারি ২০১৯
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে বদলির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। দুই এক দিনের মধ্যেই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।
এ বিষয়ে বুধবার (৩০ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মঞ্জুর কাদির বলেন, দুর্বল শিক্ষকদের মানসম্মত করে গড়ে তুলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতীয়করণ হওয়া ২৫ হাজার ২৪০ প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ শিক্ষককে একই উপজেলার নিকটতম বিদ্যালয়ে বদলি করা হবে। কোনো শিক্ষক যাতে হয়রানির শিকার না হয় তা দেখা হবে। পরিপত্র জারির ১৫ দিনের মধ্যে বদলি করে মন্ত্রণালয়কে জানাতে নির্দেশ দেয়া হবে।
তিনি বলেন, নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয়ের কোনো শিক্ষক দুর্বল থাকলে বদলি হওয়ার মাধ্যমে নিজের মানোন্নয়ন করতে পারবেন। একইভাবে আগের সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে বদলি করে দুর্বল শিক্ষকদের মানোন্নয়ন করা হবে।
তবে নতুন সরকারি হওয়া যেসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্মরত রয়েছেন তাদের বদলি করা হবে না।
মঞ্জুর কাদির বলেন, এ সিদ্ধান্তের ফলে আগের সরকারি শিক্ষক এবং জাতীয়করণ হওয়া প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যে বিভাজন রয়েছে তা দূর হবে।
জানা গেছে, বাংলাদেশে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩ হাজার ছয়শ একটি। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩৭ হাজার ৬৭২টি। বিদ্যালয়বিহীন এলাকায় নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩৪টি ও নতুন জাতীয়রণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৫ হাজার ২৪০টি। এছাড়াও পরীক্ষণ বিদ্যালয় রয়েছে ৫৫টি।
দেখা গেছে, এসব বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ২২ হাজার ৭৬৬ জন। প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৩২ হাজার ৬৩৮ জন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




