ঢাকা, ১৭ অক্টোবর শনিবার, ২০২৬ || ১ কার্তিক ১৪৩৩
good-food
৮৪৮

জানুয়ারির প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৭ ২৯ ডিসেম্বর ২০২০  

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, আগে অধ্যাদেশ জারি তারপর এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে। শিগগির এই অধ্যাদেশ জারি হবে। করোনা পরিস্থিতির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করায় দুই পরীক্ষার ফলের গড় করে ফল প্রকাশ করতে অধ্যাদেশ জারি করতে হবে।  মঙ্গলবার অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সংক্রান্ত আইন রয়েছে, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশে একটি অধ্যাদেশ জারি করতে হবে। খুব সহসাই অধ্যাদেশ জারি করা হবে। জেএসসি ও এসএসসির বিষয়ের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশ করা হবে। কোন কোন বিষয় সমন্বয় করা হবে তা বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

 

তিনি বলেন, কোনো শিক্ষার্থী ফলাফলে সংক্ষুব্ধ হলে তারা বোর্ডে আবেদন করতে পারবেন। আশা করি সংক্ষুব্ধ হওয়ার মতো ঘটনা ঘটবে না। ফরম পূরণের অব্যয়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ফরম পূরণের অব্যয়কৃত অর্থ ফেরত প্রদানের সিদ্ধান্ত হয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করবে।

 

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। তবে করোনা সংক্রমণের বিস্তার রোধে তা স্থগিত করা হয়।মতবিনিময়কালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বক্তব্য রাখেন।