ঢাকা, ১৪ ফেব্রুয়ারি শনিবার, ২০২৬ || ২ ফাল্গুন ১৪৩২
good-food
১৫০

জামায়াত আমির কোটিপতি, আছে ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৮ ২৯ ডিসেম্বর ২০২৫  

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্রের সঙ্গে তিনি নিজের সম্পদের বিস্তারিত হলফনামাও জমা দিয়েছেন।

হলফনামা অনুযায়ী, শফিকুর রহমানের হাতে নগদ প্রায় ৬০ লাখ ৭৬ হাজার টাকা এবং এক লাখ টাকার ১০ ভরি স্বর্ণ আছে। তার নামে ঢাকা-১৫ এলাকায় ১১ দশমিক ৭৭ শতক জমির উপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য ২৭ লাখ টাকা।

শফিকুর রহমান পেশায় চিকিৎসক। তার মোট সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ২ লাখ ৭৩ হাজার টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি।

তার সম্পদের মধ্যে রয়েছে- ২১৭ শতক কৃষি জমি, যার মূল্য প্রায় ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার কাছে ৪৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের সম্পদ আছে। কৃষি থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা।

শফিকুর রহমানের বন্ড ও শেয়ার রয়েছে, যার মূল্য ২৭ লাখ ১৬ হাজার টাকা। এছাড়া তার নিজের ইলেকট্রিক পণ্য আছে ২ লাখ টাকার, যানবাহন সাড়ে ৪ লাখ টাকার, এবং আসবাবপত্র ২ লাখ ৪০ হাজার টাকার।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন।