ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩
good-food
৬৭

টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৪১ ২১ জুন ২০২৬  

আগামী আগস্ট মাসে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে টানা চার দিন ছুটি ভোগের সুযোগ পেতে পারেন। 

চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই ধর্মীয় উৎসবের ছুটির সুবাদে অবকাশ যাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

চলতি বছর সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) এর ছুটি নির্ধারিত। এরপর ২৮ আগস্ট শুক্রবার ও ২৯ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এমতাবস্থায় ২৭ আগস্ট বৃহস্পতিবার ছুটি নিতে পারলে টানা চার দিন কর্মস্থল থেকে দূরে থাকার সুযোগ মিলবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত, আধা–স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি সিংহভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। 

তবে জরুরি সেবা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতাভুক্ত প্রতিষ্ঠান ছুটির আওতামুক্ত। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা চালু থাকবে।

হাসপাতাল, চিকিৎসা সংশ্লিষ্ট কর্মী, ওষুধ জরুরি সরঞ্জাম পরিবহন, জরুরি কাজে নিয়োজিত যানবাহন কর্মীরা দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর