ট্রাম্পের ভাষণ, ক্রিস-কুমো কথোপকথন এবং এক দম্পতির গল্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪০ ১২ মার্চ ২০২০
কিছুক্ষণ আগে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলাই বাহুল্য, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক মহামারি ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টের এই ভাষণ। প্রেসিডেন্ট আগামী ৩০ দিনের জন্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ স্থগিত ঘোষণা করেছেন। তবে যুক্তরাজ্য এই স্থগিতাদেশের বাইরে থাকবে। যুক্তরাষ্ট্রজুড়ে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের ভিন্ন দেশে ভ্রমণে উচ্চমাত্রায় সতর্কতা জারি করা করা হয়েছে।
০২.
জাতির উদ্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ নিয়ে সিএনএন-এর শো "কুমো প্রাইম টাইম"-এ নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হন স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমো। অনেকেই হয়তো জানেন "কুমো প্রাইম টাইম"-এর অ্যাঙ্কর ক্রিস কুমো নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর ছোট ভাই। ক্রিস শুরুতেই বললেন, আপনারা জানেন, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো আমার ভাই। আমি কিছুক্ষণ পর এ বিষয়ে তার সাথে কথা বলবো। শো শেষ করার সময় ক্রিস আবারও বললেন, "ধন্যবাদ গভর্নর অ্যান্ড্রু কুমো, আমার বড় ভাই। যেভাবে তুমি কথা বললে, তাতে তোমাকে আমার ভালবাসা জানাই"।
০৩.
আমি ও আমার স্ত্রী যতদিন দেশে ছিলাম সৌভাগ্যবশত আমাদের যৌথ জীবনের ক্যারিয়ারের পুরোটা সময় একই প্রতিষ্ঠানে কাজ করেছি। দেশের প্রথম চব্বিশ ঘণ্টার সংবাদভিত্তিক চ্যানেল সিএসবি নিউজ, এটিএন বাংলা ও বৈশাখী টিভিতে আমরা ৮ বছর একসাথে কাজ করেছি। তিনি ছিলেন নিউজ অ্যাঙ্কর, আর আমি রিপোর্টার। ফলে তিনটি টিভি চ্যানেলে আমরা অসংখ্যবার লাইভে কথা বলেছি। তিনি স্টুডিওতে, আমি ঘটনাস্থল থেকে। আমাদের যখন বিয়ে হলো, আমাদের সহকর্মীরা আমাদের ওইরকম একটি লাইভ কাভারেজের স্ক্রিন শট বাঁধাই করে উপহার দিয়েছিলেন।
০৪.
আহারে ... কোনো দিন আমার স্ত্রী বলতে পারেন নাই, আমরা এখন ঘটনাস্থলে আমাদের রিপোর্টারের সাথে কথা বলছি, আপনারা হয়তো কেউ কেউ জানেন, তিনি আমার হ্যান্ডসাম হাসবেন্ড। আমিও বলতে পারিনি, ধন্যবাদ সাদিয়া খন্দকার, আমার বিউটিফুল ওয়াইফ!!
০৫.
বাংলাদেশের ইলেক্ট্রনিক গণমাধ্যম অনেকদূর এগিয়েছে। আমরা কথায় কথায় সিএনএন-বিবিসির প্রসঙ্গ টানি। তাদের ফলো করি। যাই হোক, আমাদের স্বামী-স্ত্রীর বিষয়টা মজা করে বললাম। কিন্তু আমাদের গণমাধ্যম চিন্তায়-পরিকল্পনায়, আধুনিকতায় কতটুকু এগোতে পেরেছি। সিএনএন, সিএনবিসি, ফক্স নিউজ, বিবিসির সাথে যেকোনো ঘটনার কাভারেজে আমাদের টিভি চ্যানেলের বিস্তর ফারাক চোখে পড়ে। সেসব খুটিনাটি বিষয়ে না হয় আরেক দিন বলবো।
হাসানুজ্জামান সাকী, নিউ ইয়র্ক
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

