ঢাকা-কলকাতা বন্ধ সব রুটে ট্রেন চালু করা হবে- রেলপথ মন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৫ ১১ ফেব্রুয়ারি ২০২০
ঢাকা-কলকাতা রুটে 'মৈত্রী এক্সপ্রেস'-ট্রেনের ট্রিপের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে সপ্তাহে ট্রেনটি চারদিন চলতো এখন সেটা বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে। রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন মঙ্গলবার সকালে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের নতুন ট্রিপ উদ্বোধন করেন।
এসময় রেলপথ মন্ত্রী বলেন, ঢাকা-কলকাতার মধ্যে ট্রেনের যেসব রুট রয়েছে সবগুলোই ধীরে ধীরে চালু করা হবে। একই সাথে মৈত্রী এক্সপ্রেসকে যাতে সপ্তাহে ছয়দিন চালানো যায় সে ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।
ঢাকার ক্যান্টনমেন্ট-কলকাতা রুটে চলাচলরত মৈত্রী এক্সপ্রেস (বাংলাদেশি রেক) দিয়ে গঠিত ট্রেন মঙ্গলবার কলকাতা যাবে এবং বুধবার কলকাতা থেকে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ফিরে আসবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, এখন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা-কলকাতা রুটে ট্রেনটি চলাচল করবে। প্রতি সোম ও বৃহস্পতিবার ট্রেনটি বন্ধ থাকবে।
২০০৮ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে এই মৈত্রী ট্রেনের যাত্রা শুরু হয়। আর এই যাত্রার সূচনা করেছিলেন ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দীর্ঘ ৪৩ বছর পর বাংলাদেশের সঙ্গে এই ট্রেন যাত্রার সূচনা হয়েছিল।
এছাড়া বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা হয়েছিল ২০১৭ সালের ৯ নভেম্বর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর সূচনা করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মৈত্রী এক্সপ্রেস এর নতুন ট্রিপের উদ্বোধন শেষে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস আগে চারদিন যেত আজকে থেকে পাঁচ দিন চলাচল করবে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে নতুন ট্রিপ বাড়ানো হলো।
রেলমন্ত্রী বলেন, আমাদের দুই দেশের মধ্যে বর্তমানে যে সম্পর্ক রয়েছে। সেটা ধীরে ধীরে আরও বাড়ছে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















