ঢাকা-পঞ্চগড় রুটে ঈদের আগেই বিরতিহীন ট্রেন চালু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৪৮ ১৪ মে ২০১৯
পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা- পঞ্চগড় রুটে আরেকটি বিরতিহীন ট্রেন চালু হচ্ছে । নতুন এ ট্রেনটি চালু হলে রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলীয় জেলার যাত্রীরা উপকার পাবেন।
জানা যায়, গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী থেকে ঢাকাগামী বিরতিহীন ট্রেনটি উদ্বোধন করেন। এবার আসন্ন ঈদের আগেই ঢাকা টু পঞ্চগড় নতুন ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকা থেকে রেলপথে পঞ্চগড়ের দূরত্ব ৬৩৯ কিলোমিটার। নতুন ট্রেনটি বিরতিহীনভাবে ঢাকা কমলাপুর ও এয়ারপোর্ট থেকে সরাসরি পার্বতীপুর-দিনাজপুর, সেতাবগঞ্জ. পীরগঞ্জ, ঠাকুরগাঁও, রুহিয়ার পরে শেষ স্টেশন পঞ্চগড় পৌঁছাবে।
বর্তমানে পঞ্চগড় টু ঢাকা দু’টি আন্তঃনগর ট্রেন চালু হয়েছে। এবার বিরতিহীন ট্রেন চালু হলে আগের তুলনায় দিনাজপুর-ঠাকুরগাও- পঞ্চগড়বাসীর রেলপথে যাতায়াতে অনেক সুবিধা হবে।
দৈনিক সমকালের ঠাকুরগা জেলা প্রতিনিধি সামসুজ্জোহা জানান, বর্তমানে রেলপথ অনেক উন্নত হয়েছে। দু’টি আন্তঃনগর ট্রেনের পর এবার পঞ্চগড়ের জন্য বিরতিহীন ট্রেন চালু হচ্ছে। এটি অবশ্যই সুখবর। এখন সাধারণ যাত্রীদের টিকিট সংকটে ভুগতে হবে না।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম জানান, আগামী ২৬ মের মধ্যে ট্রেনটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী নিজে ট্রেনটি উদ্বোধন ও নামকরণ করবেন, তাই এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক রাশেদ আরা গণি জানান, আগামী ২৬ মে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনের উদ্বোধন করার কথা রয়েছে।
তিনি আরো জানান, বিরতিহীন হিসেবে চালু করা হলেও মূলত সেমিব্রেক (স্বল্প বিরতি) হিসেবে ট্রেনটি চলাচল করবে। ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত পিটি ইনকার ১২টি বিলাস বহুল কোচ সমৃদ্ধ ট্রেনটিতে ৯০০ আসন থাকছে বলে তিনি জানান।
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- বিপাকে অজয়-কাজল
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান















