তথ্য চুরির দিকে ঝুঁকছে সাইবার হামলাকারীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫০ ৯ জানুয়ারি ২০২৬
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস জানিয়েছে, উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং খাতে র্যানসমওয়্যার হামলার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। আগের তুলনায় এখন কম সংখ্যক ঘটনায় ডেটা এনক্রিপ্ট করা হচ্ছে। বরং তথ্য চুরি করে তা ব্যবহার করে মুক্তিপণ আদায়ের কৌশল বেশি গ্রহণ করছে সাইবার হামলাকারীরা।
গত এক বছরে র্যানসমওয়্যার হামলার শিকার হওয়া ৩৩২টি ম্যানুফ্যাকচারিং ও প্রোডাকশন প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই তথ্য উঠে এসেছে সফোসের প্রকাশিত “সফোস স্টেট অফ র্যানসমওয়্যার ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রোডাকশন ২০২৫” শীর্ষক প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, উৎপাদন খাতে এখন র্যানসমওয়্যার হামলাগুলোতে আগের তুলনায় কম ক্ষেত্রে ডেটা এনক্রিপ্ট করা হচ্ছে। এর বদলে সাইবার হামলাকারীরা তথ্য চুরি করে তা ব্যবহার করে মুক্তিপণ আদায়ের দিকে ঝুঁকছে। আবার, সিস্টেম এনক্রিপ্ট করার পাশাপাশি তথ্য চুরির ঘটনাও ঘটছে। এতে প্রতিষ্ঠানের ক্ষতি দ্বিগুণ হচ্ছে। আগের চেয়ে বেশি প্রতিষ্ঠানগুলো ফাইল লক হওয়ার আগেই আক্রমণ শনাক্ত ও প্রতিরোধ করতে পারছে। তবে যেসব প্রতিষ্ঠানের ডেটা এনক্রিপ্ট হয়ে যায়, তাদের অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠানকে এখনো প্রায় পুরো দাবিকৃত মুক্তিপণই পরিশোধ করতে হচ্ছে।
সফোস আরও জানায়, ডেটা পুনরুদ্ধারের খরচ ও সময় আগের তুলনায় কমেছে। বর্তমানে অধিকাংশ প্রতিষ্ঠান প্রায় এক সপ্তাহের মধ্যেই তাদের সিস্টেম স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে পারছে।
তবে উৎপাদন খাতের প্রতিষ্ঠানগুলো এখনো বেশ কিছু বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষ সাইবার নিরাপত্তা জনবলের ঘাটতি, নিরাপত্তা দুর্বলতা শনাক্ত করতে সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত নিরাপত্তা সমাধানের অভাব। এসব দুর্বলতার সুযোগ নিয়েই সাইবার হামলাগুলো সফল হচ্ছে, ফলে আইটি ও নিরাপত্তা টিমের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে।
সাইবার হামলা মোকাবিলায় সফোসের পরামর্শ
সাইবার ঝুঁকি কমাতে সফোস কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে—
মূল দুর্বলতা শনাক্ত ও সমাধান: প্রযুক্তিগত ও পরিচালনাগত যেসব দুর্বলতার কারণে হামলা ঘটে, সেগুলো দ্রুত চিহ্নিত করা জরুরি। সফোস ম্যানেজড রিস্কের মতো সমাধান এতে সহায়তা করতে পারে।
সব এন্ডপয়েন্টে সুরক্ষা নিশ্চিত করা: সার্ভারসহ সব ডিভাইসে শক্তিশালী অ্যান্টি–র্যানসমওয়্যার সুরক্ষা থাকতে হবে, যাতে হামলা শুরুর আগেই তা প্রতিহত করা যায়।
আগাম প্রস্তুতি ও অনুশীলন: স্পষ্ট ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান, নির্ভরযোগ্য ব্যাকআপ এবং নিয়মিত ডেটা রিকভারি অনুশীলন অপরিহার্য।
২৪ ঘণ্টা নজরদারি: সার্বক্ষণিক সিস্টেম পর্যবেক্ষণ জরুরি। পর্যাপ্ত জনবল না থাকলে প্রতিষ্ঠানগুলো ২৪/৭ থ্রেট মনিটরিং ও জরুরি প্রতিক্রিয়ার জন্য ম্যানেজড ডিটেকশন অ্যান্ড রেসপন্স (এমডিআর) পরিষেবার সহায়তা নিতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



