গ্রামবাসীকে মহাসমারোহে ভুরিভোজন
তালাকের নোটিশ পেয়েই দুধ গোসল !
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৩৪ ১৬ জুলাই ২০১৯
স্ত্রী রীণার (১৬) তালাকের নোটিশ পেয়ে খুশিতে তিন মন দুধে গোসল করলেন স্বামী আলম (১৮)। শুধু গোসলই নয়, আনন্দে দুই শতাধিক পড়শিকে বাড়িতে নিমন্ত্রণ করে মহাসমারোহে ভূরিভোজও করালেন।
টাঙ্গাইলের মধুপুরের জাঙ্গালিয়া গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জাঙ্গালিয়া গ্রামের মৃত নয়ন মিয়ার ছেলে আলমের (১৮) সঙ্গে একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে রীণার (১৬) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে মেয়ে পক্ষ আলমকে বাড়িতে ডেকে গোপনে বিয়ে পড়িয়ে দেন।
গ্রামের লোকজন জানান, এ বিয়েকে আলমের পরিবার মেনে নিতে পারেনি যৌতুক থেকে বঞ্চিত হওয়ায়। আর গ্রামবাসী রুষ্ট হয় প্রচলিত নিয়মে বিয়ের নিমন্ত্রণ থেকে বঞ্চিত হওয়ায়। তাই বিয়ের পর উভয় পক্ষেই শুরু হয় অশান্তি। বেশ ক’বার সালিশ বসে, তবে সুরাহা হয়নি। এ নিয়ে গ্রামে দুই পক্ষে দেখা দেয় উত্তেজনা। শান্তি স্থাপনে শেষ পর্যন্ত স্ত্রী রীণা পরিবারের সম্মতিতে গেল রোববার আইনসঙ্গতভাবে আলমের নিকট তালাকনামা পাঠিয়ে দেয়। এতে স্বামী আলমসহ অনেকেই খুশি হন। দীর্ঘ দিনের ঝুঁলে থাকা বিরোধের নিষ্পত্তি হওয়ায় পাশের বাজার থেকে তিন মন মহিষের দুধ কিনে সোমবার আলমকে গোসল করান তার পরিবারের সদস্যরা। একই সঙ্গে দুপুরে গ্রামের দুই শতাধিক মানুষকে ভূরি ভোজ করানো হয়।
এ বিষয়ে বর আলম বলেন, রীণার আরেকটি বিয়ে হয়েছিল। যেটি তার পরিবার গোপন রেখেছিল। তালাকের মাধ্যমে গ্রামে শান্তি ফিরে আসায় এমনটি করেছি।
অপরদিকে রীণার দাদা মুক্তার হোসেন বলেন, আলম নেশাগ্রস্ত ছেলে। প্রায়ই রীণাকে নির্যাতন করতো। এ জন্য বৈধ নিয়মে রীণাকে ছাড়িয়ে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল এলাকায় প্রায় সমসংখ্যক গারো ও বাঙালিদের নিয়ে গঠিত জাঙ্গালিয়া গ্রামটি যোগাযোগ ও শিক্ষা-দীক্ষায় পশ্চাৎপদ। বর্তমান সরকারের আমলে কিছুটা রাস্তা পাকা হয়েছে। গ্রামটিতে বিদ্যুৎও পৌঁছেছে। তবে নারী শিক্ষার করুণ হাল। বাল্য বিয়ে হয় হরদম।
গ্রামটিতে শুভ খবরে দুধ ঢেলে আপনজনকে আশীর্বাদ করা পাহাড়ি গারো সমাজের প্রচলিত নিয়ম। গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোচরা নতুন বধূকে বরণে দুধে স্নান করাতেন, বিচ্ছেদ হওয়া স্বামী-স্ত্রীর সম্পর্ক পুনঃএকত্রীকরণ হলে দুধ ঢেলে আশীর্বাদের রেওয়াজ এখনো রয়েছে গ্রামটিতে। কিন্তু তালাকের নোটিশ পেয়ে উচ্ছ্বসিত স্বামী খুশিতে ডগমগ হয়ে দুধে গোসল করেছেন এমন ঘটনা আগে ঘটেনি।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










