তীব্র গরমে যেসব বিষয় মাথায় রাখতে হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১০ ১২ এপ্রিল ২০২৩
দেহের তাপমাত্রার নিয়ন্ত্রণ হারাতে পারে এ গরমে। আর এ অবস্থার নাম হিসেবে যেটা প্রচলিত তা হলো ‘হিট স্ট্রোক’। তবে ‘হিট স্ট্রোক’ আর ‘হিট ইগজশচন’ বা গরম থেকে অবসাদ বোধ করা এক বিষয় নয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুজিয়ানা’র ‘সেন্টারওয়েল সিনিয়র প্রাইমারি কেয়ার’য়ের মেডিকেল কর্মকর্তাদের বিভাগীয় প্রধান ও মেডিসিন চিকিৎসক টেরিসা ব্রাউন বলেন, গরমে অবসাদ বোধ করা আর ‘হিট স্ট্রোক’য়ের বেশ কিছু আলাদা লক্ষণ রয়েছে। আর সেগুলোর পার্থক্য জানলে প্রাথমিক বিপদ কাটানো যাবে।
ইটদিস নটদ্যাট ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে তিনি আরও বলেন, দেহের তাপমাত্রা কমানোর পদ্ধতি নিয়ন্ত্রণ হারালে এই দুই পরিস্থিতির সৃষ্টি হয়। দেহের স্বাভাবিক তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা থেকে ৪০ ডিগ্রি তাপমাত্রার দিকে বাড়তে থাকলেই শরীরে তরল ও লবণের মাত্রা অস্বাভাবিক মাত্রায় কমে যায়। ফলে দেখা দেয় ক্লান্তিবোধ, অতিরিক্ত ঘাম, হৃদগতি বৃদ্ধি, মাথা হালকা লাগা, বমি বমি লাগা ও বমি হওয়া।
বেশিরভাগেরই এ অবস্থায় তেমন কোনো চিকিৎসার দরকার হয় না। তবে বয়স্কদের প্রতি নজর বেশি দিতে হবে। এ অবস্থায় কেউ পড়লে দ্রুত ছায়াতে ও অপেক্ষাকৃত শীতল জায়গায় নেওয়া, পানি পান করানো ও বিশ্রামের ব্যবস্থা করতে হবে। অন্যদিকে গরমে হৃদস্পন্দন দ্রুত হওয়ার পাশাপাশি চেতানা হারানো হল ‘হিট স্ট্রোক’য়ের লক্ষণ। এক্ষেত্রে দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা উঠে যেতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপর।
গরমে সর্দিগর্মি থেকে সাবধান
এ অবস্থায় দেহের ভেতরের কোষগুলো ভাঙা শুরু করে। সাধারণ অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করার ক্ষমতা হারাতে থাকে। তাই জরুরি ভিত্তিরে চিকিৎসা শুরু করতে হবে। আর এক্ষেত্রে শরীরকে ঠাণ্ডা করার ব্যবস্থা নেওয়াই হলো আসল বিষয়। মনে রাখতে হবে, আধা ঘণ্টার মধ্যে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলেই বিপদ। তাই দ্রুত হাসপাতালে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
পানিশূন্যতায় ভোগা যাবে না
অতিরিক্ত তাপে অনেকক্ষণ থাকলে দেহ আর্দ্রতা হারাবেই। পানিশূন্যতার প্রধান লক্ষণ হচ্ছে গাঢ় রংয়ের প্রস্রাব হওয়া। এছাড়াও ঘাম কম হওয়া, জ্ঞান হারানোর মতো অনুভূতি হওয়া ও দুর্বলতা বোধ হবে। জানা বিষয়গুলো ছাড়াও পানিশূন্যতার লক্ষণ বয়সের ভিত্তিতে ভিন্ন হতে পারে। ডা. ব্রাউন বলেন, বয়সের সঙ্গে দেহের তরল ধারণের ক্ষমতা হারায়। তাই তৃষ্ণার্ত বোধ করলে অবশ্যই পানি পান করতে হবে। আর প্রচণ্ড গরমে তো অবশ্যই।
ত্বকের সুরক্ষা নিতেই হবে
সবারই উচিত প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা। মনে রাখতে হবে সানস্ক্রিন শুধু সমুদ্র সৈকতে মাখার জিনিস নয়। সুর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বক সুরক্ষিত রাখতে মেঘলা দিনেও সানস্ক্রিন মাখা উচিত। নিউ ইয়র্ক’য়ে অবস্থিত ‘স্কিন ক্যান্সার ফাউন্ডেশন’য়ের তথ্যানুসারে পাঁচ মাত্রা বা এর অধিক সানবার্ন বা রোদে পোড়ার কারণে মারাত্মক ত্বকের ক্যান্সার ‘মেলানোমা’ হওয়ার ঝুঁকি বাড়ে।
‘আমেরিকান ক্যান্সার সোসাইটি’ সাবধান করছে যে, বয়স্কদের এই সমস্যাতে ভোগার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে ‘ব্রোড স্পেক্ট্রাম সান প্রোটেকশন ফ্যাক্টর (এসপিএফ)’ ব্যবহার করা উপকারী। ‘ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেইশন’ জানাচ্ছে, ‘ব্রোড স্পেক্ট্রাম’ ছাড়া বা এসপিএফ ১৫’র নিচের সানস্ক্রিনগুলো শুধু রোদেপোড়ার হাত থেকে রক্ষা করতে পারে, ত্বকে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে না।
পাশাপাশি হালকা রংয়ের, হালকা ও ঢিলেঢালা পোশাক পরতে হবে গরমে। সেই সঙ্গে সানগ্লাস ব্যবহার করা ও যতটা সম্ভব নিজেকে ঠাণ্ডা রাখার ব্যবস্থা নিতে হবে।
আবহাওয়ার পূর্বাভাস খেয়াল করা
কবে বৃষ্টি হবে- সেটা দেখার অভ্যাসের পাশাপাশি কোন দিন কতটা গরম পড়তে পারে সে বিষয়ে আবহাওয়ার পূর্বাভাস দেখার অভ্যাস গড়তে হবে। বর্তমানে আবহাওয়া অফিস ছাড়াও মোবাইলে বিভিন্ন অ্যাপের মাধ্যমেও আবহাওয়ার খবর রাখা যায়।
তাপদাহ ছাড়াও দীর্ঘক্ষণ গরমের মধ্যে থাকা ক্ষতিকর। বিশেষ করে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কড়া রোদ নানান ক্ষতি করে। তাই তাপ থেকে রক্ষা পেতে আবহাওয়া ভিত্তিক অ্যাপের দিকে নজর দিন। কোন সময় কতটা তাপমাত্রা থাকছে অতিবেগুনি রশ্মির মাত্রা কতটা থাকতে পারে সেসব বুঝেই বাইরে বের হওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন ডা. ব্রাউন।
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ‘মোস্তাফিজকে বাদ দেওয়া ভুল হয়েছে বিসিসিআইয়ের’

