তৃতীয় ধাপে কলেজ না পেলে সরাসরি ভর্তি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:০২ ৯ সেপ্টেম্বর ২০২০
তৃতীয় ধাপেও কলেজ না পেলে সরাসরি ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
সারাদেশে এখনো একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত রয়েছে প্রায় দুই লাখ শিক্ষার্থী। তাদের মধ্যে অনেকে আবেদন করে কোনো কলেজে মনোনীত না হওয়ায় তৃতীয় ধাপের অপেক্ষা রয়েছে। তবে তৃতীয় ধাপেও আবেদন করে বঞ্চিত হলে তারা উন্মুক্ত পদ্ধতিতে ভর্তি হতে পারবে। কলেজে আসন খালি থাকা সাপেক্ষে সরাসরি শিক্ষার্থী ভর্তি করার ঘোষণা দেয়া হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ জানান, ‘আগামী ১৭ সেপ্টেম্বর একাদশ শ্রেণির তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হবে। এরপরও যারা ভর্তি থেকে বঞ্চিত থাকবে তাদের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হবে। কলেজে আসন খালি থাকলে শিক্ষার্থীরা নিজে উপস্থিত হয়ে সেখানে ভর্তি হতে পারবে।’
তিনি বলেন, তৃতীয় ধাপের পর ঢাকা বোর্ডের আওতায় পাঁচ থেকে ছয় হাজারের মতে শিক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত থাকবে। তাদের সুবিধার কথা চিন্তা করে তৃতীয় ধাপে অনলাইন ভর্তি কার্যক্রম শেষ হলে পুরোনো পদ্ধতিতে ভর্তির সুযোগ দেয়া হবে। আসন খালি থাকলে কলেজগুলোতে সরাসরি ভর্তি করানো যাবে। ভর্তি থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কলেজ পরিদর্শক।
এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেয়া হলেও তা বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। আর একাদশে ভর্তি হতে আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র লাগবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা




