দৃষ্টি সীমাহীন
স্বপন ধর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৭ ১৯ মার্চ ২০১৯
প্রাত্যহিক ধারাবাহিকতায় রাতে শহরের রাস্তায় পাশাপাশি হাঁটছে নীরব-আঁখি দম্পতি। অন্ধকার তেমন একটা জেকে বসতে পারেনি, কারণ পূর্ণিমার বাকী আছে আর মাত্র দিন তিনেকের। সাধারনত যেটা হয়, হাটার সময়ে আঁখিই বেশিরভাগ সময় কথা বলে। আর কথা বলাতে বিষয়ের কোন ঘাটতি আজ পর্যন্ত তার কখনই হয়নি।
আচ্ছা নীরব, তুমি কি নদী দেখেছো?
- হ্যাঁ আঁখি, দেখেছি তো, অসংখ্য বার দেখেছি।
আচ্ছা কেমন লাগে তোমার, নদীর কাছে গেলে?
- কেমন আবার, ভালোই তো লাগে।
শুধুই ভালো লাগে, বলোনা কেন ভালো লাগে?
- আহ্, বললাম তো ভালো লাগে।
না বলছিলাম, দেখার পাশাপাশি তোমার মনে কোন ভাবনার উদ্রেক হয় না?
- না, আমার এসব হয় না। আচ্ছা তুমিও তো আমার সাথে কয়েকবার গিয়েছো, আর প্রতিবারই তোমাকে এক পর্যায়ে আনমনা হয়ে যেতে দেখেছি, কেনো বলো তো?
আমি তোমার মতো শুধু ভাসমান নদীকেই দেখিনা, আমি যে আরো অনেক কিছুই দেখি।
- তা, তুমি আর কি কি দেখো শুনি।
বলতে পারি, কিন্তু তোমার শুনতে ভালো লাগবে কিনা সেটাই ভাবছি।
- না লাগলেও, তুমি বলো, আমি শুনছি।
এই ধরো নদীটি কোন পাহাড়ের ঝরনা ধারা থেকে কতো শত জায়গা পাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছে এবং আরো কতো শত জায়গা পাড়ি দিয়ে সাগরে গিয়ে মিশবে। একটা সময়ে এই নদীকে ঘিরেই মানুষের সভ্যতা ও সংস্কৃতি গড়ে উঠেছিল। দূর যাত্রার জন্য পানিপথে নৌকাই ছিলো তখন একমাত্র ভরসা। নদীর পাশেই হাট বাজার বসতো, কখনও কখনও মেলাও হতো। কতো শত মানুষের রুটি রুজি বাঁধা থাকতো ঘাটে নৌকার মতো। অসংখ্য মানুষের আনাগোনায় মুখর থাকতো ঐ সময়গুলো। আমি এখনও সেসব মুখর আওয়াজ শোনার চেষ্টা করি। কবিগান, যাত্রা, বাউল, জারী-সারী গান হতো একসময় এই নদীর পাড়েই তো, যা আমি কান পেতে এখনো শোনার চেষ্টা করি। আবার এই নদী তার পাড় ভাঙ্গার মাধ্যমে কত মানুষকে নিঃস্ব গৃহহীন করেছে। আমি সেই সব অসহায় মানুষের কান্না শুনতে পাই যেন। এই নদীই আবার তার বুকে চর জাগিয়েছে বা অন্য পাড়ে পলি জমিয়ে কারো কারো জমি বাড়িয়ে দিয়েছে। আমি তাদের স্বপ্ন, আশা আর হাসির বুনন দেখতে পাই। এই নদীতে মাছ ধরে কতো পরিবার গড়েছে সুখের সংসার। সেই সুখ আমাকেও যেন আন্দোলিত করে। নদীর বহতা জলের মধ্যে আমি বহমান সময়কেই যেন ধরার চেষ্টা করি। আর তাই কেমন যেন এক ধরনের শূণ্যতা আমার ভিতর ভর করে নদীর কাছে গেলে। যদিও সেই শূন্যতার ভেতরে পুরোপুরি ডুবে যেতে পারিনা, তুমি আছো বলেই হয়তো। এই তুমি শুনছো তো?
- হ্যাঁ, শুনছি তো।
আঁখি'র কথা বলা শেষ হয়েছে, নীরব আর কথা বাড়াতে চাইলো না, বললো - চলো এখন বাসার দিকে ফেরা যাক।
নীরব আঁখি'র হাতটা ধরে হাঁটছে আর মনে মনে ভাবছে ‘‘আমার যা কিছু দেখা সে তো শুধুই চোখেরই দেখা। সে দেখা তো অসম্পূর্ণ। পক্ষান্তরে আঁখি'র যে দেখা সেটা চোখের সাথে মনের সমন্বয়ে দেখা, যা সম্পূর্ণ আর একই সাথে পরিপূর্ণ। এভাবে দেখতে গেলে যে অন্তর্দৃষ্টি লাগে সেটা আমার নেই।"
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?