দেশে নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম দেখা যাচ্ছে: নাহিদ ইসলাম
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪২ ১১ জুলাই ২০২৫
জুলাই গণঅভ্যুত্থান ছিল চাঁদাবাজ ও লগি-বৈঠার বিরুদ্ধে ছিল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবার নতুন করে চাঁদাবাজদের দৌরাত্ম দেখা যাচ্ছে। শুক্রবার (১১ জুলাই) রাতে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা যখন খুলনায় পদযাত্রা নিয়ে আসছি, তখন রাজধানী ঢাকায় চাঁদার দাবিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এমন প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়নি। সুতরাং জুলাই গণঅভ্যুত্থান ছিল নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, খুলনায় মিল-কল-কারখানা বন্ধ করে আওয়ামী লীগ খুলনা শিল্প নগরীর ঐতিহ্য ধ্বংস করেছিল। সুন্দরবন ধ্বংসের জন্য রামপালে বিদ্যুৎ কেন্দ্র করেছিল। এসবের বিরুদ্ধে আবারও সোচ্চার হতে হবে। শিল্প গড়তে হবে, সুন্দরবন রক্ষা করতে হবে। চাঁদাবাজির বিরুদ্ধে আবারো প্রস্তুতি নিতে হবে আন্দোলনের। আগামী ৩ আগষ্ট ঢাকায় জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যোগ দিতে খুলনাবাসীর প্রতি আহবান জানান এনসিপি নেতা।
যশোর থেকে সড়ক পথে পদযাত্রা সহকারে নাহিদ ইসলামসহ এনসিপি নেতারা সন্ধ্যায় খুলনায় পৌঁছান। মাগরিবের পর শুরু হওয়া এ পথসভা শেষ হয় রাত ৮টা ৪৫ মিনিটে। এসময় এনসিপি নেতারা বক্তব্য দেন। মঞ্চে ছিলেন, জুলাই শহীদদের পরিবারের সদস্যরা। পথসভা হলেও মূলত: সেটি একটি সমাবেশে রূপ নেয়।
‘খুলনার মাটিতে পরিবর্তনের ডাক - জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি’ এবং ‘পরিবর্তনের বার্তা নিয়ে খুলনায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা’ শ্লোগানে অনুষ্ঠিত পদযাত্রার এ পথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ, সারজিস আলম, নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা।
আগামী নির্বাচনে খুলনার ছয়টি আসনেই জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে—এমন ঘোষণা দিয়ে তারা বলেন, নির্বাচনে এনসিপির প্রার্থীদের বিজয়ী করে নতুন বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ। মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান গড়তে গবে। কেননা মুজিববাদী সংবিধান রাতের ভোট বন্ধ করতে পারে না, বাকশাল রোধ করতে পারে না। সুতরাং ৫ আগষ্টের আগেই জুলাই ঘোষণাপত্র দাবি করেন বক্তারা। চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে খুলনাবাসী অতীতেও সোচ্চার ছিল, এখনও আছে ভবিষ্যতেও থাকবে।
এর আগে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পদযাত্রা সহকারে এনসিপি নেতারা খুলনার শিববাড়ি মোড়ের হোটেল টাইগার গার্ডেনে পৌঁছান। সেখান থেকে মাগরিব বাদ পথসভামঞ্চে পৌঁছালে জাতীয় পতাকা এবং ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। শিববাড়ির পথসভা রূপ নেয় সমাবেশে। পরে নেতারা শিল্পাঞ্চল খালিশপুরের পিপলস গোল চত্বরে যান এবং সেখানে অপর একটি সমাবেশে যোগ দেন।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





