দেশেই তৈরি হবে মিটসুবিশি ব্র্যান্ডের ‘বাংলা কার’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪০ ৩ সেপ্টেম্বর ২০২১
একের পর এক স্বপ্ন পূরণ করে চলেছে শেখ হাসিনার সরকার। এবার দেশেই তৈরী হতে যাচ্ছে আধুনিক গাড়ির বহরে নতুন সংযোজন ‘বাংলা কার’। বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) সহায়তায় এ গাড়ি তৈরী করে দেবে জাপানের মিটসুবিশি মোটর করপোরেশন (এমএমসি)।
২০২৫ সালের মধ্যে বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের এ গাড়ি তৈরির জন্য যৌথ উদ্যোগের অংশ হিসেবে কারখানা স্থাপনের উপায় নির্ধারণে হয়ে গেল সমঝোতা স্মারক সই।
বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা এবং মিটসুবিশি মোটর করপোরেশনের ইউরোপ ও মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিভাগের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশন (বিএসইসি) এবং জাপানের মিটসুবিশি মোটর করপোরেশনের (এমএমসি) মধ্যে দেশে এ ব্রান্ডের গাড়ি তৈরি ও কারখানা স্থাপনের সমীক্ষা কার্যক্রম শেষ করতে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন। এসময় তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান।
২০২৫ সালের মধ্যে যৌথ উদ্যোগে ‘বাংলা কার’ব্র্যান্ড চালুর আশা জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ বা বৃহত্তর পর্যায়ে পৌঁছাতে আমাদের সরকার শিল্পায়ন ও শিল্পের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দেশে শিল্পায়নের জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সুবিধার্থে সব ধরনের সহায়তা দিচ্ছি। দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন এবং রফতানি বাড়ানোর লক্ষ্যে সরকার শিল্পনীতি সহায়তাসহ সব প্রকার সহযোগিতা করে আসছে।
শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ, মিটসুবিশি মটর করপোরেশেনের প্রতিনিধিরা, শিল্প মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা এ অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত হন।
এসময় প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্প সম্ভাবনাময় একটি খাত হিসেবে বিবেচিত হচ্ছে। এ খাত জাতীয় অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখছে।
শিল্পসচিব বলেন, সরকারের ঘোষিত শিল্প-বান্ধব শিল্পনীতি অনুযায়ী শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে একের পর পর এক স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে উন্নতমানের ব্র্যান্ড ‘বাংলা কার’ দেশেই তৈরীর প্রক্রিয়া শুরু হলো। সমীক্ষা কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে গাড়ি তৈরীর বিষয়ে দরকারি সব ধরনের সহায়তা দিয়ে যাবে বাংলাদেশ ইস্পাত শিল্প করপোরেশন।
সমঝোতা স্মারকের অধীনে মিটসুবিশি মোটর করপোরেশন বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের যানবাহন উৎপাদন ও সংযোজনের জন্য যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু







