দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন: প্রধানমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:১৭ ১৩ জানুয়ারি ২০২২
দেশে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘একটা জিনিস সবাই একটু লক্ষ্য রাখবেন, নতুন আরেকটা ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে, একসঙ্গে পুরো পরিবার আক্রান্ত হচ্ছে। সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলবেন। ইতোমধ্যে কিছু নির্দেশনা দিয়েছি। সেই নির্দেশনাগুলো সবাই মেনে চলবেন।’
সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা টিকা নেননি, দ্রুত তারা টিকা নিয়ে নেবেন। স্কুলের ছাত্র-ছাত্রীদেরও টিকা দেওয়া শুরু হয়েছে। টিকা নিলে অন্ততপক্ষে জীবনে বেঁচে থাকা যায়।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণায় মনোযোগী হতে হবে বিজ্ঞানীদের। সব খাতেই গবেষণার প্রয়োজন আছে এটা ছাড়া টেকসই উন্নয়ন বা উৎকর্ষ কোনোটাই অর্জন করা সম্ভব নয়।
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোনো বিকল্প নেই। গবেষণালব্ধ জ্ঞান নিয়েই সামনে এগিয়ে যেতে হবে বলেন তিনি। সরকারপ্রধান আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলছে, মর্যাদা পাচ্ছে, এমন দিন আগে ছিল না, অসম্ভবকে সম্ভব করেই এগিয়ে যাচ্ছে দেশ।
৭৫-পরবর্তী সরকারগুলোর অজ্ঞতায় বিজ্ঞানে আগ্রহ পায়নি শিক্ষার্থীরা। বলেন, প্রযুক্তি ও গবেষণার জ্ঞান কাজে লাগিয়ে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছে। এমন অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সকাল ১০টায় গণভবন থেকে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এ আধুনিক ভবনটি।
এ সময় প্রধানমন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার তাগিদ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও চিকিৎসা খাতে গবেষণা বাড়াতে হবে। সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এই ভবনটি দেশের বিজ্ঞান চর্চায় অগ্রণী ভূমিকা রাখবে। সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত এ স্থাপনায় আধুনিকভাবে বিজ্ঞান গবেষণা ও প্রদর্শনী সংক্রান্ত যাবতীয় সুবিধা মিলবে।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















