নতুন আইজিপি আবদুল্লাহ আল-মামুন, র্যাব প্রধান খুরশীদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৩০ ২৩ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আিইজিপি) দায়িত্ব পেলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এতদিন র্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। আর র্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন।
পুলিশের বর্তমান মহাপরিদর্শক বেনজীর আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। এরপরই নতুন পুলিশ প্রধান এবং র্যাব প্রধানের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন।
এর আগে শোনা গিয়েছিল, পুলিশ প্রধানের পদে বেনজীর আহমেদ থাকছেন। কিন্তু তা হয়নি। তার বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে। এ কথা জানিয়ে ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠানো হয়।
বেনজীরের মতোই র্যাব থেকে পুলিশ প্রধানের দায়িত্বে আসছেন আল-মামুন। বেনজীর আইজিপি হওয়ার পর ২০২০ সালে র্যাব মহাপরিচালকের দায়িত্ব পান তিনি। এর আগে তিনি সিআইডি প্রধানের পদে ছিলেন।
বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা আল-মামুন। গত বছরের ১৮ অক্টোবর গ্রেড-১ এ পদোন্নতি পান তিনি। চাকরির মেয়াদ পূর্ণ করে আগামী বছরের ১১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা।
আল-মামুনের জন্ম ১৯৬৪ সালে ১২ জানুয়ারি সুনামগঞ্জের শাল্লার শ্রীহাইল গ্রামে। তিনি পড়াশোনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিষয়ে।
১৯৮৬ সালে সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে পুলিশে চাকরি শুরু করেন আল-মামুন। কর্মজীবনে তিনি পুলিশ সদরদপ্তর, মহানগর পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং বিভিন্ন জেলা ইউনিটে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ শান্তি মিশনেও কাজ করেছেন এ চৌকস কর্মকর্তা।
ঢাকা সদরদপ্তরের এআইজি (গোপনীয়) হিসেবে দায়িত্ব পালন করেন আল-মামুন। এরপর তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজিও ছিলেন। ২০১৯ সালের মে মাসে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান।
কর্মক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এবং বাংলাদেশ পুলিশ পদকে (বিপিএম) ভূষিত হন আল-মামুন।
অন্যদিকে, খুরশীদ হোসেন ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। পুলিশের বিশেষায়িত শাখা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রধানের দায়িত্ব পেয়েছেন তিনি।
বর্তমানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন খুরশীদ। তার জন্ম ১৯৬৪ সালে গোপালগঞ্জের কাশিয়ানীতে।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















