নতুন সম্ভাবনায় স্বাগত ২০২৪
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:০৮ ১ জানুয়ারি ২০২৪
মহাকালের আবর্তে বিলীন হয়ে গেছে ২০২৩ সাল। এসেছে খ্রিস্টীয় নতুন বছর ২০২৪। মধ্যরাতে বিশ্বের সঙ্গে এই নতুন বছরকে বরণ করেছে বাংলাদেশও। নতুন বছর মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া।
এবার নতুন বছর এমন এক সময়ে এসেছে, যখন সারা দেশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় মগ্ন। আগামী ৭ জানুয়ারি ভোট। বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে জাতি অপেক্ষা করছে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে।
নির্বাচনের পরই পাঁচ বছরের জন্য গঠন করা হবে নতুন সরকার। তাই এই নতুন বছর অন্য রকম মাত্রা যোগ করছে জাতীয় জীবনে। খ্রিস্টীয় নববর্ষ ২০২৪ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নতুন বছর বরণকে কেন্দ্র করে গতকাল রবিবার রাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক তত্পর ছিল পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরোপ করেছিল বেশ কিছু বিধি-নিষেধ। দেশের যোগাযোগব্যবস্থার ইতিহাসে সাক্ষী হয়ে রইল ২০২৩ সাল। এই বছরের শেষের কয়েক মাসে ৯টি অবকাঠামোভিত্তিক আলোচিত প্রকল্প চালু করা হয়েছে। পর্যটননগরী কক্সবাজার দেখল ট্রেন। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হওয়ার মধ্য দিয়ে সমুদ্রে পড়েছে ট্রেনের ছায়া।
দক্ষিণাঞ্চলও শুনেছে ট্রেনের হুইসল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পথে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। নতুন বছরের শেষ দিকে যশোর পর্যন্ত পুরো পথে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেলপথে যুক্ত হয়েছে খুলনা-মোংলা ও আখাউড়া-আগরতলা রেললাইন।
নদীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম সড়কপথ নির্মাণ করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলেও ঘুরেছে গাড়ির চাকা। যাত্রী পরিবহন করেছে মেট্রো রেলও। দীর্ঘ অপেক্ষার পর চালু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। উদ্বোধন করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। আর যান চলাচলের মধ্য দিয়ে শেখ হাসিনা সরণি নাম পেয়েছে ৩০০ ফুট সড়ক। এ ছাড়া একসঙ্গে ১৫০ সেতু ও ১০০ সড়কের উদ্বোধনও দেখেছে গোটা দেশ।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না


