নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ‘গুজব’, বলছে এনসিপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১৯ ২৪ অক্টোবর ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবরকে গুজব বলে জানিয়েছে দলটি। শুক্রবার রাতে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বিষয়টিকে ‘পুরোপুরি গুজব’ বলে দেশকাল নিউজ ডটকমকে নিশ্চিত করেছেন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, “তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন উইংয়ের সমন্বয়েও রয়েছেন।”
একইভাবে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সংক্ষিপ্ত মন্তব্যে দেশকাল নিউজ ডটকমকে বলেন, “বিষয়টি সত্য নয়।” এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এক বার্তায় জানান, “আমি কনফার্ম করছি, নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের সংবাদটি গুজব ছাড়া আর কিছুই না।”
তবে দলের একাধিক সূত্র জানিয়েছে, প্রায় দুই সপ্তাহ আগে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে আনুষ্ঠানিকভাবে একটি পদত্যাগপত্র জমা দেন। সেটি এখনো দলীয়ভাবে গৃহীত হয়নি। তবে এরপর থেকেই তিনি দলীয় কার্যক্রম থেকে নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছেন।
সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এনসিপিতে যোগ দিতে পারেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটিতে যোগ দিয়ে মুখ্য সমন্বয়কের দায়িত্ব নিতে আগ্রহী এবং এ বিষয়ে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের মৌন সম্মতি রয়েছে।
সূত্রটি জানায়, এই সম্ভাব্য রদবদলের কারণেই মনঃক্ষুণ্ণ হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, অব্যাহতি নিলেও দলের সাধারণ সদস্য হিসেবেই থাকবেন।
অবশ্য এনসিপির আরেকটি সূত্র দাবি করছে, মনঃক্ষুণ্ণ হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিলেও পরবর্তীতে আহ্বায়ক ও সদস্যসচিবসহ অন্য নেতাদের হস্তক্ষেপে তাকে দলে সক্রিয় রাখা সম্ভব হয়েছে।
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- এলপিজির দাম কমলো
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল




