‘নিখোঁজ’ ফটোসাংবাদিক কাজল বেনাপোলে আটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:৩৬ ৩ মে ২০২০
ঢাকা থেকে নিখোঁজ দৈনিক পক্ষকাল-এর সম্পাদক ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আটক করা হয়েছে। অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় তাকে আটক করেন বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে তাকে হস্তান্তরের জন্য বেনাপোল পোর্টথানায় আনা হয়।
শনিবার (০২ মে) দিনগত গভীর রাতে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
এর আগে গত ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। ১১ মার্চ শফিকুলের স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন ঢাকার চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন। এছাড়া সাংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয় তিনি নিখোঁজ হওয়ার পর।
বেনাপোলের রঘুনাতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার আছের আলী জানান, বিজিবি সদস্যরা রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন দেশে ঢুকছেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অবৈধ অনুপ্রবেশ আইনে (১১-সি) ধারায় মামলা দিয়ে পুলিশে দেন।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ব্যক্তিকে থানায় নিয়ে এসেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
দৈনিক পক্ষকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি আমিনুর রহমান জানান, আজ রোববার ভোরে খবর পেয়ে তিনি থানায় যান। পরে সেখানে তিনি তার সম্পাদকের সঙ্গে দেখা করেন। তবে বিস্তারিত কথা বলতে পারেননি।
প্রসঙ্গত, ৫০ বছর বয়সের শফিকুল ইসলাম কাজল একজন ফটোসাংবাদিক এবং দৈনিক পক্ষকালের সম্পাদক। তিনিসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের মামলার একদিন পর ১০ মার্চ থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।
নিখোঁজের আগের দিন ২০২০ সালের ৯ মার্চ আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শিখর ডিজিটাল নিরাপত্তা আইনে শেরে বাংলা থানায় শফিকুল ইসলাম কাজল এবং আরও ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন।
এদিকে, নিখোঁজ শফিকুল ইসলাম কাজলের ছেলে মনোরম পলক ফেসবুক লাইভে এসে বলেন, তার বাবা বেনাপোল থানায় আছেন। তাকে আনতে আমরা আজই সেখানে যাচ্ছি।
পলক জানান, গতরাত প্রায় ৩টার দিকে আমার কাছে একটা ফোন আসে। ফোনের অপর পাশ থেকে বলেন, ‘আমি বেনাপোল থানার ডিউটি অফিসার বলছি, আপনার বাবার নাম কি কাজল? সে কোথায়?
তখন আমি বলেছি বাবা নিখোঁজ। ওইসময় তিনি প্রশ্ন করেন কোনো জিডি করা হয়েছে কিনা।
জিডি করার কথা জানার পর বাবার সঙ্গে আমাকে কথা বলতে দেন। ওই সময় আমার মা ও বোন সঙ্গে ছিল। বাবার গলার স্বর শুনে চিনতে পারি। বাবা বলেন ভোরের প্রথম গাড়িতে চলো আসো, আমাকে নিয়ে যাও।
ফোন রেখে রাজধানীর চকবাজার থানায় যেখানে জিডি ও মামলা করা হয় সেখানে যোগাযোগ করে বেনাপোল থানার ওই ফোন নম্বরটা দেই। দুই থানার কর্মকর্তারা কথা বলেন। পরে তারা কথা বলে নিশ্চিত হন।
রোববার (০৩ মে) আনুমানিক সকাল ৭টার দিকে কয়েকজন বন্ধু নিয়ে বেনাপোল রওয়ানা হয়েছি। আশা করছি, আজকেই বাবাকে নিয়ে ফিরবো। আপনারা সবাই দোয়া করবেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

