নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে তথ্যমন্ত্রীর নির্দেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৩ ২০ জানুয়ারি ২০২২
যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেগুলো বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতবিার (২০ জানুয়ারি) ডিসি সম্মেলনে এ নির্দেশ দেন তিনি।
মন্ত্রী বলেছেন, “দেশের কোনও কোনও জায়গায় এখনও আইপি টিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয়। কিন্তু সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এইসব সংবাদ প্রচার করতে পারে না। ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।”
সম্প্রচার নীতিমালা অনুসারে আইপিটিভি, ইউটিউব ও অনলাইন পত্রিকার মাধ্যমে সংবাদ, টক শো বা অনুষ্ঠান প্রচার করতে পারে না। অনুমোদন ছাড়াই অনেক টেলিভিশনও অনলাইন মাধ্যমে সংবাদ প্রচার করছে। নিয়ম বহির্ভূতভাবে যারা এসব সম্প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
করোনার সংক্রমণের কারণে এবার এ সম্মেলনের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি মূল অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্মেলন উদ্বোধন করেন।
এরপর রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকার ভার্চুয়ালি ডিসি সম্মেলনে যুক্ত হন। এবারের ডিসি সম্মেলন শেষ হচ্ছে আজ-বৃহস্পতিবার। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডিসিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বুধবার শুভেচ্ছা বক্তব্য দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এবার তিন দিনের ডিসি সম্মেলনে মোট ২৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আলোচনায় গুরুত্ব পেয়েছে করোনা ব্যবস্থাপনার বিষয়টি। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কার্যালয় সম্পর্কে আলোচনার জন্য ডিসিদের পক্ষ থেকে ২৬৩টি প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে বেশি প্রস্তাব (১৮টি) ভূমি মন্ত্রণালয় সম্পর্কে।
প্রতিবছর এই সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণের কারণে গত দুই বছর হয়নি। এবারও যখন এই সম্মেলন হচ্ছে, তখন করোনার সংক্রমণ বাড়ছে। সম্মেলনে যোগ দেওয়ার জন্য করোনার পরীক্ষা করাতে গিয়ে জানা গেছে, দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ ডিসি করোনায় সংক্রমিত হয়েছেন। জাতীয় সংবাদ সংস্থা বাসস এসব তথ্য জানায়।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

