নেপালকে উড়িয়ে সেমির আশা জিইয়ে রাখলো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:১০ ১ ফেব্রুয়ারি ২০২৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে কঠিন সমীকরণের বোঝা মাথায় নিয়েই সুপার সিক্সের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে এই ম্যাচে জয় অপরিহার্য ছিল জুনিয়র টাইগারদের। তবে সব চাপ সামাল দিয়ে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
বুধবার (৩১ জানুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দেয় নেপাল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৮ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশ। এতে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল শিবলি-রাব্বিরা। পরের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনাল খেলতে পারবে বাংলাদেশ।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেয় দুই টাইগার ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। তবে ইনিংস বড় করতে পারেননি শিবলি। ৩৪ বলে ১৬ রান করে ক্যাচ আউট হন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে রিজওয়ানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জিশান।
টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালিয়ে ৩৯ বলে ফিফটি পূরণ করেন জিশান। এরপর পিচে বেশি সময় টিকতে পারেনি এই ডান হাতি ব্যাটার। ৪৩ বলে ৫৫ রান করে সুভাষ ভান্ডারিকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১৫ রান করে জিশানকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান।
এরপর আহার আমিনকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে হাল ধরেন আরিফুল ইসলাম। ১৭ বলে ১২ রান করে আউট হলেও রান রেটের হিসাব মাথায় রেখে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে থাকেন আরিফুল। তিন বলে শূন্য রান করে শিহাব জেমস আউট হলেও, ৩৪ বলে ফিফটি তুলে নেন আরিফুল ইসলাম।
শেষ পর্যন্ত পারভেজ জীবনের ৬ বলে ৫ রান এবং আরিফুলের ৩৮ বলে অপরাজিত ৫৯ রানের ভর করে ১৪৮ বল এবং পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এদিন নেপালের হয়ে বোলিংয়ে একাই লড়াই করতে থাকেন সুভাষ ভান্ডারি। সেই সঙ্গে শিকার করেন পাঁচ উইকেট।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ








