নেপালের সঙ্গে ড্রয়ে সিরিজ বাংলাদেশের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৬ ১৭ নভেম্বর ২০২০
মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। কিন্তু গত শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে হিমালয় কন্যাদের বিপক্ষে ২-০ গোলের দাপুটে এক জয় পেয়েছিলেন জেমি ডে’র শিষ্যরা। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছেন তারা।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় ফুটবল ম্যাচ। আগের ম্যাচের দুটি পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজিয়েছিলেন জেমি ডে’র অনুপস্থতিতে দায়িত্ব পালন করা সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। শুক্রবারের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পরিবর্তে সুযোগ দেয়া হয় অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে। এছাড়া ডিফেন্ডার রিয়াদুর হাসানের পরিবর্তে প্রথম একাদশে রাখা হয় ইয়াসিন খানকে।
অপরদিকে পূর্বের ম্যাচের সেরা একাদশে পাঁচটি পরিবর্তন আনে নেপাল। তবুও প্রথমার্ধে বলতে গেলে একচেটিয়া আধিপত্য ছিল স্বাগতিকদের। ম্যাচের দ্বিতীয় মিনিটে সাদউদ্দিনের ক্রস তালুবন্দি করেন নেপালের গোলরক্ষক কিরন কুমার লিম্বু। কয়েক মিনিট পর তেজ তামাংয়ের দূরপাল্লার শট সহজেই লুফে নেন বাংলাদেশ গোলকিপার রানা।
এদিন লেফট উইংয়ে নিষ্প্রভ ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। যে কারণে রাইট উইং দিয়ে সাদউদ্দিনের বদৌলতেই রচিত হয়েছে লাল সবুজদের অধিকাংশ আক্রমণ। ২৩ মিনিটে জীবনের ছোট পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার শট ক্রসবারের একটু ওপর দিয়ে বাইরে চলে যায়। সাত মিনিট পর প্রতি-আক্রমণ থেকে ভালো একটি সুযোগ এসেছিল। কিন্তু জীবনের ক্রসের বলে দুর্বল শটে হতাশ করেন সুমন।
দ্বিতীয়ার্ধেও প্রথমার্ধের মতো আধিপত্য বিস্তার করে রাখেন জামাল ভুঁইয়ারা। ম্যাচের শুরুতে পরপর দুটি আক্রমণ রচনা করলেও সফল ফিনিশিং টানতে পারেননি তারা। বারবার খেই হারিয়েছেন নেপালের রক্ষণভাগে গিয়ে। এই অর্ধে অবশ্য নেপালও বেশ কয়েকটি পাল্টা আক্রমণ করলেও সফলতার দেখা পায়নি।
অবশ্য অন্তিম মুহুর্তে অতিথিদের কয়েকটি আক্রমণ স্বাগতিকদের ভীত নড়িয়ে দিয়েছিল। একটি শটের বল প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলেন গোলরক্ষক রানা। তবে ভাগ্যদেবীর সহায়তায় বলটি সাইডবারে লেগে ফিরে যায়। এসময় মিনিট তিনেক বাংলাদেশ সীমানায় ঘুরপাক খাচ্ছিল বল। তবে কোনও অঘটন ঘটার আগেই বেজে উঠে রেফারির স্বস্তিময় শেষ বাঁশি। হাঁফ ছেড়ে বাঁচে স্বাস্থ্যবিধি মেনে স্টেডিয়ামে উপস্থিত হাজার দশেক লাল-সবুজ সমর্থক। ম্যাচ শেষে পোড়ানো হয় আতশবাজি।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















