পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০৫ ২৫ মে ২০১৯
ছবি : সাইফুল কল্লোল
পঞ্চগড়-ঢাকা দেশের দীর্ঘতম এ রেলপথে চালু হলো স্বল্প বিরতির 'পঞ্চগড় এক্সপ্রেস'। শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাঁশিতে ফুঁ দিয়ে ও পতাকা নেড়ে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরেই পঞ্চগড় এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন ছেড়ে যায়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এসে রেলকে ধ্বংস করেছে। অনেক স্টেশন বন্ধ করে দিয়েছে। আমরা ক্ষমতায় আসার পর রেলকে আলাদা মন্ত্রণালয় করি। আমরা রেলকে আধুনিকায়ন করেছি। এ ছাড়া রেল যোগাযোগকে আরো জনপ্রিয় করতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের মাধ্যমে পঞ্চগড়ের মানুষেরা এখন সহজেই ঢাকা যাতায়াত করতে পারবে। তাই রেলকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অক্ষত রাখতে হবে। মনে রাখতে হবে রেল জনগণের সম্পদ।
উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলওয়ের মহাপরিচালক রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহা ব্যবস্থাপক খোন্দকার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ট্রেনে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পঞ্চগড় এক্সপ্রেস চালু হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন পঞ্চগড়ের বিভিন্ন স্তরের মানুষ।
রেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা-পঞ্চগড় রেলপথে প্রথম বারের মতো দ্রুতগতির পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ৫৯৩ কিলোমিটার পথ পাড়ি দিবে ১০ ঘণ্টায়। ট্রেনটি প্রতিদিন ১ টা ১৫ মিনিটে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে রাত ১০টায় ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছবে। আবার রাত ১২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে সকাল ৯টা ৪০ মিনিটে পঞ্চগড় পৌঁছবে। যাত্রাপথে ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবর্তীপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ট্রেনটি থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে।
আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ট্রেনটিতে ভাড়া একতা ও দ্রুতযানের সমান রাখা হয়েছে। শোভন চেয়ার ৫৫০ টাকা, এসি চেয়ার ১ হাজার ৩৫ টাকা, এসি সিট ১২৬০ টাকা এবং এসি বার্থ ১৮৯২ টাকা। ট্রেনটির ৩০ শতাংশ আসন পঞ্চগড়ের জন্য, ৩০ শতাংশ দিনাজপুর, ২৫ শতাংশ ঠাকুরগাঁও এবং ১৫ শতাংশ পার্বতীপুরের জন্য নির্ধারিত থাকবে। সব মিলে ১২টি কোচ নিয়ে প্রায় এক হাজার যাত্রী পরিবহণ করবে ট্রেনটি। ট্রেনটিতে ইন্দোনেশিয়া থেকে আনা আধুনিক সুবিধা সম্পন্ন কোচগুলো যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা-পঞ্চগড় রেলপথে নতুন দিগন্তের সূচনা হলো ।
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা


