পদ্মা সেতুতে ট্রেন একটি ঐতিহাসিক মুহূর্ত: রেলমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১০ ৪ এপ্রিল ২০২৩
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশের জন্য আজ একটি ঐতিহাসিক মুহূর্ত। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন আগেই হয়েছে। কিন্তু পদ্মা সেতুতে রেল সংযোগ চালু না হওয়ায় একটা অপূর্ণতা ছিল। রেল সংযোগ উদ্বোধনে সেটাও পূর্ণতা পেতে যাচ্ছে। ফলে আমাদের রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটবে।
মঙ্গলবার পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ যাত্রায় যাত্রী হিসেবে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, একই সঙ্গে আমাদের মোংলা পোর্ট ও পায়রা বন্দরের দূরত্ব কমে যাচ্ছে। কলকাতা থেকে ঢাকার যেই দূরত্ব সেটা কমে আসছে। কাজেই মালামাল পরিবহন থেকে শুরু করে যাত্রী পরিবহন সবকিছুতেই আমূল পরিবর্তন আসবে।
মন্ত্রী বলেন, প্রকল্পের চালুর নির্ধারিত সময় আগামী বছরের জুনে। আপাতত ফরিদপুরের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি। মাওয়া থেকে ঢাকা পর্যন্ত আগামী সেপ্টেম্বরে চালু করার আশা প্রকাশ করেন।
নতুন বগি দিয়ে তৈরি ট্রেনে ভাঙ্গা স্টেশন থেকে মন্ত্রী চীফ হুইপ বিশাল বহর নিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ট্রায়াল ট্রেনে করে মাওয়া আসেন।
পরীক্ষামূলক যাত্রায় যাত্রী হিসেবে রেলমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমুখ ছিলেন।
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষামন্ত্রী
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- দেশে মিউজিক ও ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই: আসিফ
- এবার কোন দেশে কতক্ষণ রোজা
- কেন খেজুর দিয়ে ইফতার করতে বলেছেন নবী (সা.)
- রোজা রাখলে যা ঘটে আপনার শরীরে
- নকলের পর মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত হবে স্কুল-কলেজ: মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
- যথাযথ মর্যাদায় মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়াতের
- সংরক্ষিত নারী আসন: ৩৫টিতে বিএনপি, ১১টিতে জামায়াতের আধিপত্য
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- রমজানে কম দামে দুধ, ডিম, মাছ ও মাংস দেবে সরকার
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- হাবিবুল বাশারকে নির্বাচক হওয়ার প্রস্তাব বিসিবির
- প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
- পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে কাজ করতে চান জয়শঙ্কর
- জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- যুক্তরাষ্ট্রের ‘অস্ত্র’ কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- ইফতারে যে খাবারগুলো খাবেন না
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- গণতন্ত্রের ‘বিকল্প’ দর্পণ: ছায়া সরকার ও ছায়া মন্ত্রিসভা
- মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কত বেতন ও কি কি সুবিধা পান
- দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল: শিক্ষামন্ত্রী মিলন
- আসিফ নজরুলের ‘মিথ্যাচার’ নিয়ে স্তম্ভিত সালাউদ্দিন
- ভাষার জন্য লড়াই করেছিল যেসব দেশ
- ৪৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কে কোন মন্ত্রণালয় পেলেন
- রোজা রেখেও কাজ করি: বুবলী
- ৬ মিনিটে ৬ কোটি টাকা তামান্না ভাটিয়ার
- মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭ বাসা, ঠিক হয়নি প্রধানমন্ত্রীর
- বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত
- পাকিস্তান জিততে নয়, অংশ নিতে এসেছে: খোঁচা হরভজনের
- মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি














