পাকিস্তান হাইকমিশনে পতাকা বিকৃতি, ছবি সরাতে বললো বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৮ ২৩ জুলাই ২০২২
বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন যে ছবি প্রকাশ করেছে, সেটা নামিয়ে নিতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান হাইকমিশনকে শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় ছবিটি নামিয়ে নিতে বলা হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ছবিটি তাদের ফেসবুকেই ছিল।
এর আগে ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, এটি পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
দুই দিনব্যাপী সমালোচনার পরও শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাইকমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে ছবিটি দেখা যায়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ছবিটির বিষয়ে অবহিত হওয়ার পর শনিবার বিকাল ৫টায় ছবিটি নামিয়ে নিতে বলা হয়েছে। এ বিষয়ে পরে পদক্ষেপ নেয়া হবে।
এ বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘এটি পাকিস্তান দূতাবাসের ধৃষ্টতা। তারা এখনও একাত্তরের পরাজয় ভুলতে পারেনি। বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করে। তারা মাঝে মধ্যে বিকৃত পরীক্ষা চালিয়ে দেখে বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে কিনা। কেবল ছবি নামালেই হবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিৎ, তাদের ডেকে শক্ত প্রতিবাদ জানানো।’
এদিকে, প্রতিবাদলিপি দিয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
প্রতিবাদলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত ছিল পাকিস্তান। ঢাকায় তাদের হাইকমিশন অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। যা বাংলাদেশের পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
















