পাকিস্তানিদের ভিসা বন্ধ করল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:৪৫ ২১ মে ২০১৯
কূটনৈতিক সম্পর্ক বিপর্যয়ের মুখে পড়ে এবার পাকিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।
সোমবার রাতে পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনের একটি সূত্র বিষয়টি জানিয়েছে।
এর আগে সোমবার পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্রের বরাতে রাশিয়ান সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে বলা হয়, পাকিস্তানিদের জন্য বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। এতে বলা হয়, ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশি এক কূটনীতিকের ভিসা নবায়নে দেরি করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, ইসলামাবাদে দায়িত্ব পালন শেষে দেশে ফিরতে গত জানুয়ারির শুরুতে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন প্রেস কাউন্সেলর মোহাম্মদ ইকবাল হোসেন। চার মাসেও বিষয়টির সুরাহা না হওয়ায় পাকিস্তানের নাগরিকদের জন্য ১৩ মে থেকে ভিসা দেয়া বন্ধ করেছে ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন।
এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, এ বছরের জানুয়ারি মাসে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করেন ইকবাল হোসাইন। কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষের কোনো সাড়া মেলেনি।
গত ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন জমা দেন ইকবাল। গত বছরের নভেম্বর থেকে দূতাবাসে ভিসা অফিসার পদটি খালি রয়েছে। ইকবাল হোসাইন তার বর্তমান দায়িত্বের সঙ্গে অতিরিক্ত হিসেবে সে বিভাগের দায়িত্বও পালন করছেন।
ওই কর্মকর্তা বলেন, প্রতিবাদ হিসেবে গত এক সপ্তাহ ধরে ইকবাল হোসাইন পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ রেখেছেন। এটা কোনো সরকারি ঘোষণার মাধ্যমে বন্ধ নয়। মেয়ের সঙ্গে ইসলামাবাদে বসবাস করছেন ইকবাল। ভিসা না পাওয়ায় তার তার স্ত্রী ও ছেলে ঢাকাতে আছেন।
সূত্র জানায়, ভিসা নেয়ার জন্য ইকবালের স্ত্রী ও ছেলেকে পাকিস্তান হাইকমিশনে ডেকে আনা হয়। কিন্তু সেখানে যাওয়ার পরে এক ঘণ্টার বেশি অপেক্ষা করিয়ে তাদের পরে আসতে বলা হয়। তিনবার তাদের সঙ্গে একই ধরনের আচরণ করা হয়।
গত ৩০ মার্চ ইকবালের ভিসা মেয়াদ শেষ হয়ে যায়। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বাড়ানো হবে বলে বারবার আশ্বাস দেয়া হয়।
কূটনৈতিক সূত্র জানায়, এ বিষয়ে কয়েকটি বৈঠক এবং চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের










