পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে কার্যকর উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:১৬ ৩ সেপ্টেম্বর ২০২০
রংপুরের কুড়িগ্রামে এ বছর বন্যা শুরু হওয়ার পর থেকে গেল শুক্রবার পর্যন্ত বিভিন্ন কারণে ২২ জন মারা গেছেন। এর মধ্যে ১৭ জনই শিশু। মৃত্যুহারের দিক থেকে যা ৮০ শতাংশ। গেল কয়েক বছরে পানিতে পড়ে অথবা পানিবাহিত রোগে শিশু মৃত্যুহার দিন দিন বেড়ে চলেছে, যা সত্যিই উদ্বেগজনক।
জেলার চিলমারি উপজেলার রমনা ইউনিয়নে বসবাসকারী রাফিজা বেগম (ছদ্মনাম) সম্প্রতি নিজের শিশুকে হারিয়েছেন। চলতি বছর বন্যার কারণে বসতভিটা ছেড়ে দুই সন্তানকে নিয়ে তিনি ওয়াপদা বেড়িবাঁধে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। একদিন তার কোলের শিশুকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন। ওই সময় ১০ বছরের কন্যা বাঁধের ওপর খেলছিল। এক পর্যায়ে বাচ্চাটি নদীর পানিতে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ওই শিশুর লাশ নদী থেকে উদ্ধার করে।
বন্যা কবলিত এলাকায় এ ধরনের ঘটনা হরহামেশা ঘটছে। মূলত বন্যার কারণে অনেক পরিবার বসতভিটা ফেলে রাস্তায় অথবা বেড়িবাঁধে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। পরিবারের সবকিছু ফেলে তারা আশ্রয় নিচ্ছে খোলা আকাশের নিচে।
কুড়িগ্রাম সিভিল সার্জনের অফিস সূত্রে জানা যায়, মৃত ২২ জনের মধ্যে ১৭ জনই শিশু যা মৃত্যুহারের দিক থেকে ৮০ শতাংশ।
যদিও অন্য বন্যা কবলিত এলাকায় শিশু মৃত্যুর সঠিক কোনও তথ্য নেই। তবু ধারণা করা হচ্ছে, প্রায় সব এলাকার চিত্র একইরকম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, যে কয়েকটি দেশে শিশু মৃত্যুহার বেশি তন্মধ্যে বাংলাদেশ একটি। মূলত পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যাই বেশি।
গেল ১১ মে প্রকাশিত জন হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্স ইউনিটের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে পানিতে ডুবে এক থেকে চার বছর বয়সী শিশুর মৃত্যুহার প্রায় ৪২ শতাংশ।
ব্লুমবার্গ স্কুলের ইন্টারন্যাশনাল হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক এবং এ গবেষণার প্রধান লেখক ওলাকুনলে আলোঙ্গে বলেন, এক থেকে চার বছর বয়সী শিশুর মধ্যে প্রতি ঘণ্টায় প্রায় দু’জন শিশু মারা যায় পানিতে ডুবে। এসব অঞ্চলে পানিতে ডুবে মৃত্যুহার কমাতে কমিউনিটিভিত্তিক ডে-কেয়ার খুব কার্যকর ভূমিকা রাখতে পারে।
সমীক্ষায় দেশে ৩২০০টি ডে-কেয়ার স্থাপন করা হয় এবং ৬৪,০০০ শিশুর উপর গবেষণা পরিচালিত হয়। এতে বলা হয়, বাংলাদেশে একেবারে গ্রামীণ এলাকায় কমিউনিটির নেতৃত্বে যদি ডে-কেয়ার স্থাপন করা যায়,তবে নয় থেকে ৪৭ মাস বয়সী শিশু মৃত্যুহার প্রায় ৮৮ শতাংশ কমে যাবে।
পানিতে ডুবে শিশু মৃত্যুর সব খবর কিন্তু প্রকাশ হয় না। বিশেষ করে বড় কোনও দুর্যোগের সময় যেমন বন্যা। মূলত, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে যখন শিশুরা একলা খেলে অথবা তাদের সমবয়সী অন্যদের সঙ্গে খেলে; যাদের উদ্ধার করার মতো সামর্থ্য থাকে না।
ইউনিসেফের প্রোজেক্ট অফিসার সুমনা শাহফিনাজ বলেন, মায়েরা অনেক সময় নিজেদের সাংসারিক কাজে ব্যস্ত থাকে। হয়তো তাদের একাধিক সন্তান রয়েছে। একজনের দিকে নজর দেয়ার সময় অন্য আরেকজন নজরের বাইরে থাকে। আর তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা। মূলত পানিতে ডুবে শিশু মৃত্যুর অধিকাংশ ঘটনায় দেখা যায়, হয়তো মা পারিবারিক কোনও কাজে ব্যস্ত ছিল অথবা কাজের জন্য বাইরে ছিল।
কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করীম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অঞ্চলের বন্যা কবলিত এলাকায় শিশুদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। মূলত পর্যাপ্ত নজরদারীর অভাবে শিশুরা পানিতে ডুবে মারা যাচ্ছে। যদি পরিবারের সদস্যরা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতো, তবে এ মৃত্যু রোধ করা সম্ভব হতো।
তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসারসহ জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

