পিআইবির নতুন ডিজি জাফর ওয়াজেদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩০ ১৭ এপ্রিল ২০১৯
প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ - পিআইবির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ।
আজ বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
এতে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র আইন, ২০১৮ এর ৯ (২) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।
গেল ২৮ ফেব্রুয়ারি শাহ আলমগীরের মৃত্যুতে পদটি শূন্য হয়। সেই পদে জাফর ওয়াজেদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।
পেশাদার সাংবাদিক জাফর ওয়াজেদ কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে একাধিক সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি। দৈনিক সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক, বাংলাবাজার পত্রিকা ও মুক্তকণ্ঠের প্রধান প্রতিবেদক এবং দৈনিক জনকণ্ঠের সহকারি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন বৈশাখী টেলিভিশন ও সিএসবি নিউজ চ্যানেলেও।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন তিনি। সাংবাদিকদের পেশাগত গুণগত মানোন্নয়ন এবং ন্যায্য দাবি-দাওয়া নিয়ে ঐক্য গড়ে তুলতে নিজেকে আত্ননিয়োগ করেন জাফর ওয়াজেদ।
সাংবাদিকতার পাশাপাশি কলামিস্ট, কবি - সাহিত্যিক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে খ্যাতি রয়েছে জাফর ওয়াজেদের। ডাকসু’র সাহিত্য সম্পাদক ছিলেন তিনি।
এদিকে, গেল ১১ মার্চ পিআইবির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে বিশিষ্ট সাংবাদিক আবেদ খানকে নিয়োগ দেয়া হয়।
পিআইবি’র তৎকালীন চেয়ারম্যান দৈনিক সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে পদটি শূন্য হয়েছিল।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

