পুলিশ সংস্কারে শিগগির কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:১৫ ১০ সেপ্টেম্বর ২০২৪
দেশ সংস্কারের প্রত্যয় নিয়ে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তী সরকার পুলিশি ব্যবস্থারও সংস্কার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এজন্য একটি কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, “এখনও কোনো কমিটি হয়নি। তবে শিগগির পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কোন প্রক্রিয়ায়, কীভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, তা নির্ধারণ করবে প্রাথমিক কমিটি।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, সোমবার বিকালে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, পুলিশ সংস্কারে প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে।
“সেসময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।”
ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সংস্কারের সময় পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জনের দিকে বেশি নজর দেওয়ার কথা বলেন। সুশীল সমাজের প্রতিনিধি সঙ্গে নিয়ে জনগণের সঙ্গে আলোচনা করে মতামতের মাধ্যমে তিনি সংস্কারের পরামর্শ দেন।
বাংলাদেশে গত অগাস্টের বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়ে স্টেফান লিলার বলেন, ইউএনডিপি এ ব্যাপারে সমীক্ষা চালাচ্ছে এবং এক বিলিয়ন ডলার ব্যয় করা হবে।
বৈঠকে ইউএনডিপির অ্যাডভাইজর সিমোন বোনেশি, ডেমোক্রেটিক গভর্নেন্স পোর্টফলিও বিষয়ক ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী