পুলিশের গাড়ি, মাইক্রোবাসে আগুন ‘দুর্ঘটনা’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৪ ১২ নভেম্বর ২০২৫
রাজধানীসহ আশপাশের জেলায় বিভিন্ন যানবাহনে আগুনের ঘটনার মধ্যে রমনা থানার সামনে পুলিশের একটি গাড়ি এবং উত্তরায় রাস্তার পাশে থাকা একটি মাইক্রোবাসে লাগা আগুনকে দুর্ঘটনা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘লকডাউন ঢাকা’ কর্মসূচিকে ঘিরে তিন দিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে ও অন্যান্য গাড়িতে আগুনের ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার সকালে উত্তরায় এবং বেলা ১১টার দিকে রমনা থানার সামনে থাকা পুলিশের গাড়িতে আগুন লাগে।
বুধবার সকাল ৭টা ১৮ মিনিটে জসীম উদ্দিন রোডে মাইক্রোবাসটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেটি নিয়ন্ত্রণে আনে। আগুনে মাইক্রোবাসের সামনের অংশ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক দেশকাল নিউজ ডটকমকে বলেন, “ইঞ্জিন ওভারহিট হওয়ার কারণে আগুনের সূত্রপাত।”
ঢাকা মহানগর পুলিশ–ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানও বলেন, “মাইক্রোবাসে আগুন যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে।”
রমনা থানার সামনে গাড়িতে আগুনের বিষয়ে থানার ওসি গোলাম ফারুক দেশকাল নিউজ ডটকমকে বলেন, “মেরামতের কাজ করার সময় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়।”
এদিন রাজধানীতে শুধু এই দুটি ঘটনা নয়, মিরপুর, সাভারের আশুলিয়া ও গাজীপুরেও বাসে আগুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাজীপুরে সাত ঘণ্টায় তিনটি বাসে আগুন লেগেছে। এসব ঘটনাকে নাশকতা হিসেবেই দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসব ঘটনায় আতঙ্কও ছড়িয়েছে। রাজধানীতে গাড়ির সংখ্যা কমে গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বা অনলাইন ক্লাসের ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবারের কর্মসূচিকে সামনে রেখে পুলিশের পাশাপাশি বিজিবিও মোতায়েন করা হয়েছে। হোটেল–মেসে চলছে ব্যাপক তল্লাশি। মোবাইল ফোন ঘেঁটে কারও সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানা গেছে।
জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি দল অবশ্য বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে।
- ওয়ান ওয়ান ফাউন্ডেশন ও মেডিসিস সফট`র কার্যক্রম শুরু
- যথাসময়ে স্থানীয় নির্বাচন: ফখরুল
- বুমরাহ-আর্শদীপের ‘ইঁদুর-বিড়াল’ দৌড়, শীর্ষে সাকিব
- সালমান-শাবনুরের অসমাপ্ত সিনেমাগুলো যেভাবে ‘সমাপ্ত’ হয়
- ভূমিকম্প কেন হয়, জেনে নিন ৩ কারণ
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মন্ত্রীদের কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে: বিরোধী দলীয় নেতা
- হবিগঞ্জে হাসিনা-কামালসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- কেন একদিনে দুইবার বিয়ে করলেন বিজয়-রাশমিকা?
- ক্লাব কিনলেন রোনালদো
- সুপারফুড আসলেই কি এত শক্তিশালী?
- ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হলে কেউ রেহাই পাবে না: সাদিক কায়েম
- সংস্কার পরিষদের শপথ না নিলে সংসদের ‘এক আনাও মূল্য নেই’: নাহিদ
- গণভোটের ফল সংশোধন করল ইসি
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- যেভাবে এড়াবেন গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা
- দলে ফিরতে সাকিবকে কঠিন শর্ত নির্বাচকদের
- এখন সব বিপ্লব সোশ্যাল মিডিয়ায়: স্বস্তিকা
- এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫
- এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- ‘বাংলাদেশে কারো টেস্ট ক্রিকেটার হওয়া উচিত নয়’
- ১৪ বোতল মদ ইস্যুতে আইনি পদক্ষেপ মেহজাবীনের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
- এলপিজির দাম কমলো
- বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান
- Medsys Soft and 1 One Foundation Launch Operations
- স্থাপত্যকে শুধু নান্দনিকতায় সীমাবদ্ধ রাখা যায় না: কাশেফ চৌধুরী
- স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা, সিদ্ধান্ত সংসদের
- নতুন আইজিপি আলী হোসেন ফকির
- ইফতারের পর অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন যেভাবে
- খালি পেটে কেন প্রথমেই খেজুর খাবেন?
- সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার
- ঈদ যাত্রায় ৫ জোড়া বিশেষ ট্রেন, চলবে যেসব রুটে
- অনিয়ম-দুর্নীতিতে জড়ালে ব্যবস্থা: চিফ প্রসিকিউটর
- বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত: প্রণয় ভার্মা
- মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
- নতুন ডিজিএফআই প্রধানকে র্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
- ভারতে প্রবীণ মুসলমানদের মারধরের ভিডিও ভাইরাল, তোলপাড়
- ফের কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
- রমজানে খাদ্যতালিকায় যা যা রাখবেন
- ইফতার সামনে নিয়ে যেসব দোয়া পড়ার তাগিদ রয়েছে
- বাশারই পাচ্ছেন বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব
- ক্লাব কিনলেন রোনালদো
- ভিডিও দেখে রেফারি বিতর্কে মেসিকে রেহাই






