ঢাকা, ০১ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৬ || ১৭ ভাদ্র ১৪৩৩
good-food
৯২৯

প্রবাসীদের নিয়ে গান গাইলেন হিরো আলম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২৫ ২৮ ডিসেম্বর ২০২০  

একের পর এক গান উপহার দিয়ে চলেছেন। এবার প্রবাসীদের নিয়ে গাইলেন। সমালোচন উপেক্ষা করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন জনপ্রিয় হিরো আলম। কোনো সমালোচনাই তার এই গান গাওয়া আটকাতে পারছে না।

 

সদ্য মুক্তি পাওয়া গানটিতে কোনো রকম ভূমিকা ছাড়াই দেখা যাচ্ছে হিরো আলমকে। গানটি মুক্তির পর অনেক প্রবাসী মন্তব্য করে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেখানে সমালোচনা থাকলেও কেউ কেউ প্রশংসা করছেন গানটির। প্রবাসীরা তাকে এগিয়ে যাওয়ার জন্যও উৎসাহ দিচ্ছেন। 

 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর হিরো আলম তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘বাবু খাইছো’ নামে একটি গান রিলিজ করেন। এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া এলেও থামেনকি। তিনি ধারাবাহিকভাবে গান করে যাচ্ছেন। এরই মধ্যে তার হিন্দি ও ইংরেজি লিরিক্সের গানও মুক্তি পেয়েছে।

সেলিব্রেটি বিভাগের পাঠকপ্রিয় খবর