প্রশ্ন পাঠানো হবে : প্রাথমিকের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে বাড়িতেই
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:২০ ২৯ মে ২০২০
কোভিড-১৯ পাল্টে দিয়েছে পুরো বিশ্বকে। পাল্টে দিয়েছে জীবনযাপন। মহামরির এ পরিস্থিতিতে দেশের শিক্ষা ব্যবস্থা ও পদ্ধতি নিয়ে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। শিক্ষাবর্ষ ঠিক রাখতে এবার প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি প্রশ্ন পাঠাবেন শিক্ষকরা। সেই প্রশ্নে অভিভাবকদের সামনে বসে উত্তর লিখবে ক্ষুদে শিক্ষার্থীরা। সেই উত্তরপত্র মূল্যায়ন করবেন শিক্ষক।
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের পাঠদানের সঙ্গে আরও সম্পৃক্ত রাখতে এমন পদক্ষেপ নেওয়ার চিন্তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে রাজধানী ঢাকা, বিভাগীয় শহর এবং জেলা সদরের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পদ্ধতি বাস্তবায়ন কঠিন হওয়ায় এই মূল্যায়ন পদ্ধতিকে বাধ্যতামূলক করা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী, ১৫-২৩ এপ্রিলের মধ্যে প্রথম সাময়িক, ৯-২০ অগাস্টের মধ্যে দ্বিতীয় সাময়িক এবং ২-১৫ ডিসেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষার হওয়ার কথা। আর ১৯-৩০ নভেম্বরের মধ্যে পঞ্চমের সমাপনীর ছক কষা রয়েছে।
গত ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এসএসসির ফল পিছিয়ে যাওয়ার সঙ্গে এবারের এইসএসসি পরীক্ষাও স্থগিত হয়ে গেছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, “স্কুল বন্ধের পর থেকে সংসদ টেলিভিশনে নিয়মিতভাবে ক্লাস দেখানো হচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ রেখে পড়া দিচ্ছেন।
“এগুলোকে কীভাবে মূল্যায়নের মধ্যে আনা যায় আমরা সেই চিন্তা-ভাবনা করছি। ওই পড়ার পরিপ্রেক্ষিতে প্রতি সপ্তাহে যদি মূল্যায়নটা করা হয় তাহলে শিক্ষার্থীরাও ঠিকমতো পড়বে। তাদের পড়াটাও হবে পাশাপাশি মূল্যায়নটাও হল।”
নতুন এই ভাবনার কথা তুলে ধরে সচিব আকরাম বলেন, “শিক্ষার্থীরা বাড়িতেই থাকবে, তাদের পড়া দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক প্রশ্ন করে শিক্ষার্থীদের মায়েদের কাছে তা পাঠিয়ে দেবেন, ওই প্রশ্নে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
“মায়েরা ওই উত্তরপত্র শিক্ষকের কাছে পাঠাবেন। কেউ যদি শিক্ষকের কাছে উত্তরপত্র পৌঁছাতে না পারেন কিছু স্বেচ্ছাসেবক রাখা হবে, যারা উত্তরপত্রগুলো শিক্ষকের কাছে পৌঁছাতে সহায়তা করবে।”
প্রাথমিকের শিক্ষকদের বাড়ি বিদ্যালয়ের আশপাশে হওয়ায় এবং গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলক কম হওয়ায় এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব বলে মনে করছেন গণশিক্ষা সচিব।
তিনি বলেন, “মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাথমিকের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হয় বলে শতভাগ ছাত্রছাত্রীর মায়েদের মোবাইল নম্বর আমাদের কাছে আছে।”
বিষয়টি কীভাবে বাস্তবায়ন করা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সে বিষয়ে কাজ করছে বলে জানান সচিব আকরাম।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, “বাড়ির কাজের পাশাপাশি সাত দিন পর পর প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের সঙ্গে উত্তরপত্র দেওয়া হচ্ছে, শিক্ষার্থীরা উত্তর লিখে দিচ্ছে এবং শিক্ষকরা তা মূল্যায়ন করছেন। কিছু কিছু এলাকায় শিক্ষকরা নিজ উদ্যোগে এমনটা শুরু করেছেন।
“এখন আমরা মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে বলব, যেখানে যেখানে এমন পদ্ধতির বাস্তবায়ন করা যায় সেখানে যেন তা করা হয়। তবে এটা বাধ্যতামূলক করা হবে না।
“এমন পদ্ধতিতে জাতীয়ভাবে মূল্যায়ন করা যাবে না। গ্রাম এলাকায় এমনটা করা সম্ভব। কারণ শিক্ষকরা প্রায় সবাইকেই চেনেন। শহরের করোনা পরিস্থিতিও ভিন্ন। কিন্তু শহরে অনলাইনে ক্লাসের সুযোগ বেশি।”
বাড়িতে প্রশ্ন পেয়ে শিক্ষার্থীরা কোনো নজরদারি ছাড়াই উত্তর লেখার সুযোগ পাচ্ছে - এমন জিজ্ঞাসায় ফসিউল্লাহ বলেন, “অভিভাবকরা বইপত্র সরিয়ে রাখবে বলেই আমরা মনে করছি। আর আমরা ধরেই নেই সব শিশুরা ভালো।
“বিষয়টি আমরা চাপিয়ে দেব না। স্বাস্থ্য বিধি মেনে যারা এমন প্রশ্ন করে বাড়িতে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারবেন তারা করবেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে শিক্ষার্থীদের একটু ব্যস্ত রাখা, পড়াশোনার মধ্যে রাখা।”
প্রাথমিকের ৬০ শতাংশ শিক্ষার্থী সংসদ টিভিতে ক্লাস দেখছে জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, যারা এগিয়ে আছে তাদের একটু এগিয়ে রাখা। আর যারা পিছিয়ে থাকছে তাদের জন্য অন্য উদ্যোগ নেওয়া হবে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




