প্রাথমিকে বহিষ্কৃতদের পরীক্ষা ২৪, ২৬, ২৮ ডিসেম্বর
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৫:৪৯ ২২ ডিসেম্বর ২০১৯
হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী এবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে বহিষ্কার হওয়া দুই শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪, ২৬ ও ২৮ ডিসেম্বর।
পঞ্চমের সমাপনীতে বহিষ্কৃত শিক্ষার্থীদের জন্য নতুন এই পরীক্ষাসূচি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তা সব জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠিয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে প্রাথমিক বিজ্ঞান, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
আর ইবতেদায়ী সমাপনীতে ২৪ ডিসেম্বর সকালে ইংরেজি, বিকালে আরবি, ২৬ ডিসেম্বর সকালে বাংলা, বিকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, ২৮ ডিসেম্বর সকালে গণিত, বিকালে কুরআন মজিদ ও তাজবিদ এবং আকাইদ ও ফিকাহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
সকালের পরীক্ষা ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।
নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী যে পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে সেই পরীক্ষাসহ পরবর্তী সব পরীক্ষায় অংশ নিতে পারবে।
এই পরীক্ষা নেওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় প্রশ্ন প্রণয়ন করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে অনলাইনে পাঠাতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা উত্তরপত্র মূল্যায়নে জন্য সংশ্লিষ্ট পরীক্ষকদের সমন্বয়ে একটি প্যানেল তৈরি করবেন। সেই প্যানেল প্রতিদিনের পরীক্ষা শেষ হওয়ার পর ওই দিনই উত্তরপত্র মূল্যায়ন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনলাইন সিস্টেম আইএমইডিতে পাঠাবেন।
গত ১৭ থেকে ২৪ নভেম্বর এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যারা আদালতের নির্দেশে নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে।
বরাবরের মতই বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা এ পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে।
‘পিইসি পরীক্ষায় শিশু বহিষ্কার কেন’ শিরোনামে দৈনিক দেশ রূপান্তর গত ১৯ নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন আদালতের নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জামিউল হক।
এর পরিপ্রেক্ষিতে আদালত গত ২১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।
পাশাপাশি গত বছর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা ‘প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলী’র ১১ নম্বর নির্দেশনা (যার আওতায় শিশুদের বহিষ্কার করা হয়েছে) কেন অবৈধ হবে না- তাও জানতে চায় আদালত।
এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর হাই কোর্ট আদেশ দেয়, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বর মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে। সে অনুযায়ী কর্তৃপক্ষ পরীক্ষার সূচি ঘোষণা করল।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




