ফিলিস্তিনে ত্রাণ পাঠাবে বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৩ ১৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠাবে। বুধবার (১৮ অক্টোবর) গণভবনে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য ১৪টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে জরুরি বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ৮টায় শেষ হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাতে অবিলম্বে গাজায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে ইসরায়েলের হামলায় নিন্দা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। এ সমস্যার মূলে যা আছে সেটা চিহ্নিত করে বিশ্ব নেতাদের ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান। এসময় প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহকে একত্রিত থাকার আহ্বান জানান।
পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, ঐক্য না থাকলে ফিলিস্তিনিরা তাদের অধিকার ফিরে পাবে না। বাংলাদেশ ফিলিস্তিনে নিপীড়িত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠাবে। ফিলিস্তিন ইস্যুতে শোক দিবস পালন করা হবে, যা আগামী কেবিনেট বৈঠকে আলোচনা হবে।
৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অবৈধ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা করে। এর পর থেকে গাজায় পানি ও বিদ্যুৎ বন্ধ করে অব্যাহতভাবে ফিলিস্তিনে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
শত শত স্থাপনা ধ্বংসের পাশাপাশি নারী ও শিশুসহ নিহত হয়েছেন প্রায় তিন হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে গাজা প্রশাসন। এরই মধ্যে গাজার একটি হাসপাতালে হামলা করে রোগী-চিকিৎসক-সহযোগীসহ অন্তত ৫০০ নাগরিক হত্যা করেছে ইসরায়েল।
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- A New Chapter for the FIFA World Cup
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না









