ফিশ ফ্রাই রেসিপি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৯ ১৩ নভেম্বর ২০২০
মাছের সঙ্গে বাঙালির জন্ম-জন্মান্তরের সম্পর্ক। বাংলার মানুষ মাছ অন্তঃপ্রাণ। বিভিন্ন মাছ দিয়ে নানা পদ তৈরি করা প্রত্যেক বাঙালিরই শখ। এক টুকরো মাছ দিয়েই এক থালা ভাত সাবাড় করে ফেলে বাঙালিরা। লাঞ্চ, ডিনার-এমনকি বিকালের নাস্তাও মাছের কোনও আইটেম থাকলে মন খুশিতে ভরে ওঠে তাদের।
আজ আমরা আপনাদের ফিশ ফ্রাই-এর রেসিপি জানাব। স্ন্যাকসে চায়ের সঙ্গে দারুণ জমবে ছাঁকা তেলে ভাজা ফিশ ফ্রাই। তাহলে দেরি না করে চটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলুন।
উপকরণ
৪টি ভেটকি মাছের ফিলে
২ চামচ পাতিলেবুর রস
১ চিমটে গরম মশলা
২ চা চামচ আদা রসুন বাটা
২ চা চামচ পেঁয়াজ বাটা
২ চা চামচ কাঁচামরিচ বাটা
১ চামচ ধনেপাতা বাটা
২ কাপ ময়দা
৩টি ডিম
১ কাপ ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া
স্বাদমতো লবণ
ও পরিমাণমতো তেল
পদ্ধতি:
প্রথমে ভেটকি মাছের পিসগুলো ধুয়ে নিন। তাতে লবণ ও পাতিলেবুর রস মাখিয়ে ২০ মিনিট রাখুন। এরপর পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচামরিচ ও ধনেপাতা বাটা, গরম মশলা ও দু'চামচ ময়দা ভালোভাবে মেশান।
এবার মাছের পিসগুলো ম্যারিনেট করে ২ ঘণ্টা রাখুন। একটি পাত্রে ডিম এবং সেটির মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফাটান। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া নিন।
পরে এক এক করে মাছের পিসগুলো প্রথমে ময়দার থালায় উল্টা-পাল্টা করুন। এরপর ডিমের গোলায় ভালোভাবে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে চেপে চেপে ফিশ ফ্রাইয়ের আকারে গড়ুন।
অতপর কড়াইয়ে তেল গরম করুন। ডুবো তেলে সবকিছু ভালোভাবে ভাজুন। এবার সালাদ ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফিশ ফ্রাই।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


