ফের শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত উত্তরের জনজীবন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০২ ৬ জানুয়ারি ২০২০
দেশজুড়ে ফের চলছে শৈত্যপ্রবাহ। কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত উত্তরের জনজীবন। সোমবার (৬ জানুয়ারি) রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম ও যশোর জেলা এবং আশপাশের অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাতে তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। তা আরও বেশ কিছু এলাকায় বিস্তৃত হতে পারে। উত্তর - পশ্চিম দিক থেকে আসা কনকনে ঠাণ্ডা বাতাসের গতি হবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। তবে ঢাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। যদিও অন্য জেলাগুলোর প্রভাবে রাজধানীতেও বেশ ঠান্ডা পড়েছে।
সোমবার সকালের দিকে ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। দুপুরের দিকে কিছুটা গরমের অনুভূতিও পায় নগরবাসী। কিন্তু, দুপুরের পর আবার নেমে যায় তাপমাত্রা। সন্ধ্যার পর শুরু হয় কনকনে ঠাণ্ডা বাতাস।
আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে। দুপুরের দিকে সূর্য উঠলেও আকাশ মেঘলা থাকার ফলে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। যদিও ঢাকার বাইরে শৈত্যপ্রবাহ শুরু হলেও ঢাকায় এর প্রভাব পড়বে না। তবে কনকনে ঠাণ্ডা বাতাসে জীবন কিছুটা গতি হারাতে পারে। বুধবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানা যায়।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুর ও রাজশাহীতে ৮ দশমিক ৮। ঢাকায় তাপমাত্রা কমেছে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫, যা রোববার ছিল ১৬ দশমিক ৩।
ময়মনসিংহে কমেছে ৫ ডিগ্রি, আজ ১০ দশমিক ৬; চট্টগ্রামে কমেছে দুই ডিগ্রি, আজ ১৬ দশমিক ; সিলেটে কমেছে এক ডিগ্রি, আজ ১৪ দশমিক ৪; রাজশাহীতে দ্বিগুণ কমেছে, আজ রাজশাহীতে ৮ দশমিক ৮; রংপুরে কমেছে দুই ডিগ্রি, আজ ১১; খুলনায় কমেছে তিন ডিগ্রি, আজ ১২ এবং বরিশালে কমেছে তিন ডিগ্রি, আজ বরিশালে ১২ দশমিক ৪,রোববার ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে বৃষ্টি কমে এলেও ঢাকার কিছু অঞ্চলে মধ্যরাতে, টাঙ্গাইলে, ময়মনসিংহে, নেত্রকোণায়, কুমিল্লায়, সিলেটে, শ্রীমঙ্গলে, রাজশাহীতে, বগুড়ায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটা অব্যাহত থাকতে পারে এবং আরও এলাকায় বিস্তৃত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রা আবার ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও এলাকায় এই প্রবাহ বয়ে যেতে পারে। ঢাকা বিভাগের মধ্যে টাঙ্গাইলে শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। তিনি বলেন, দিনের বেলা আকাশ মেঘলা থাকবে। রাতের বেলা তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বুধবার পর্যন্ত এই আবহাওয়া থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে দুই একদিন পর আবার তাপমাত্রা নেমে যেতে পারে বলে তিনি শঙ্কা জানান।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


