ফেসবুকে কেনাকাটায় প্রতারণা এড়াতে যা যা করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:৫৯ ২ জানুয়ারি ২০২৩
ফেসবুকে বিভিন্ন পেজ বা গ্রুপের মাধ্যমে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই ব্যক্তি উদ্যোগে পেজ খুলে অনলাইনে ব্যবসা করছেন। করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়েছে মানুষ। ফলে বৃদ্ধি পেয়েছে অনলাইনে কেনাকাটা। আর সেই সুযোগে এক শ্রেণির প্রতারক মেতেছে অনলাইন শপিংয়ের নামে প্রতারণায়।
এসব অনলাইন শপের বাহারি অফার সহজেই মন কেড়ে নেয় যে কোনো অজ্ঞ ক্রেতার। বাজার থেকে কম মূল্যে ব্র্যান্ড নিউ মোবাইল ফোন বিক্রির প্রলোভনমূলক এসব বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। সম্প্রতি ফেসবুকে কিছু প্রতারক চক্র বিভিন্ন ব্যবসায়িক নামে অনলাইন শপিংয়ের পেজ খুলে স্মার্টফোন বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এসব অনলাইন শপ থেকে পণ্য অর্ডার করে কেউ পাচ্ছেন নষ্ট পুরনো মোবাইল, আবার কেউ পাচ্ছেন খালি প্যাকেট।
এক্ষেত্রে ভুক্তভোগী চ্যালেঞ্জ করা হলে প্রতারক প্রতিষ্ঠানগুলো ইউজারের ফোন নম্বর বা অ্যাকাউন্ট ব্লক করে দিয়ে থাকে। এ ধরনের পেজগুলো সাধারণত চালু হওয়ার কিছুদিনের মধ্যেই অসংখ্য মানুষের কাছ থেকে বিভিন্ন পরিমাণের টাকা হাতিয়ে নিয়ে ব্যবসা গুটিয়ে ফেলে।
অনলাইনে কেনাকাটা করতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ক্র্যাফের প্রেসিডেন্ট জেনিফার আলম। তিনি বলেন, করোনার এ সময়ে অনলাইনে স্বাস্থ্য সুরক্ষা জাতীয় সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে প্রতারণা বেশি হচ্ছে। কারণ এসমস্ত ব্যবসায়ীরা কুরিয়ার সার্ভিসের ক্যাশ অন ডেলিভারি করে থাকে। যার ফলে কুরিয়ারে পণ্য গ্রহণের পূর্বে টাকা জমা দিতে হয়। তাই প্যাকেট অর্ডার করা প্রোডাক্ট আছে কিনা দেখার সুযোগ গ্রাহকের নেই।
আবার এখন সবাই যেহেতু বাজারে যেতে পারছেন না, অনেকেই ফেসবুক পেজ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনছেন, এডভান্স করেও ডেলিভারি না পাওয়া, নিম্ন মানের পণ্য সরবরাহ, কোন কোন ক্ষেত্রে ব্যবহার অনুপযোগী প্রডাক্ট ডেলিভারির অভিযোগ উঠছে অহরহ।
অনলাইনে কোনো পণ্য কেনার ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার তা হচ্ছে সচেতনতা। কারণ আপনার অসতর্কতার ফলে আপনি হতে পারেন আর্থিক ক্ষতির পাশাপাশি নানা ধরনের অনলাইন হ্যারাসমেন্টের মুখোমুখি। অনলাইনে কেনাকাটা করার পূর্বে যে সাবধানতাগুলো মানতে হবে সেগুলো হচ্ছে -
১. কোনো আকর্ষণীয় বা লোভনীয় বিজ্ঞাপন বা অফার দেখেই হুট করে কিনতে যাওয়া ঠিক নয়।
২. প্রথমেই প্রতিষ্ঠানের নাম-ঠিকানা এবং মালিকের নাম-ঠিকানায় অসামঞ্জস্য আছে কি না ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।
৩. অনেক অনলাইন প্রতিষ্ঠানও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করে থাকে। ওয়েবসাইটে ট্রেড লাইসেন্সের কপি আছে কি না দেখতে হবে, যদি না থাকে তাহলে ট্রেড লাইসেন্স করা আছে কি না এবং থাকলে তার নিবন্ধন নম্বর কত তা জেনে নিতে হবে।
৪. কোনো বিকাশ নম্বরে মূল্য পরিশোধ করতে বললে নম্বরটি একাধিক নম্বর থেকে ফোন করে যাচাই করে নেওয়া ভালো। আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য দিতে বললে নির্দিষ্টভাবে পণ্য সরবরাহ যেন করা হয় এবং কেনার রসিদ দেওয়া হয় তা খেয়াল রাখতে হবে।
৫. যেকোনো পণ্য কেনার ক্ষেত্রে আগে পণ্য সরবরাহ করে এবং তা পাওয়ার পর বিক্রয় প্রতিনিধিকে সরাসরি মূল্য পরিশোধ করা যায় এমন ওয়েবসাইট বা মাধ্যমগুলো নির্ভর করা ভালো।
৬. প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেখতে হবে।
৭. অনেক পেজই বুস্ট করার মাধ্যমে তাদের পেজ অ্যানগেজমেন্ট, লাইক এবং প্রোডাক্ট রিচ বাড়িয়ে থাকে। এতে করে অনেক সময় বোঝা মুশকিল হয়ে যায় এটি আসল পেজ কিনা। সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির বিকল্প নেই।
৮. ট্রাস্টেড সেলার এবং দীর্ঘদিন ব্যবসা করছেন রেপুটেশনের সঙ্গে এমন পেজ বা গ্রুপগুলোর ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি থাকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সরবরাহ করার। তাই আর্থিক ক্ষতি এড়াতে এটি লক্ষ্য রাখুন।
ফেসবুক পেজ বা গ্রুপগুলো থেকে কেনাকাটার ক্ষেত্রে যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে ক্রাফের টেকনিক্যাল ক্রু বিএম ইয়ামিন বলেন, ফেসবুকে এখন অনেক অনেক প্রডাক্ট কেনাবেচার পেজ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য থেকে এক্সপেন্সিভ জিনিসপত্র কেনা এবং ভাড়াও নিয়ে থাকেন। এই কেনাবেচার প্রক্রিয়ার মধ্যে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে-
১. পেজগুলো সব সময় নতুন করে ক্রিয়েট করা হয়।
২. পেজের লাইক কম থাকে ও যে সমস্ত প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলা ব্যতীত অন্যান্য পোস্টে কোন লাইক কমেন্ট থাকে না। থাকলেও তা খুবই কম একটি বিজনেস পেজ থেকে।
৩. পেজের রিভিউ অপশন না থাকা পেজ থেকে কখনোই অর্ডার করবেন না।
৪. পেজ বা গ্রুপের পোস্টের নিচের কমেন্টগুলো ভালোভাবে দেখে নেওয়া।
৫. পেজে প্রোডাক্ট নিয়ে লাইভে না আসলে, ফোন নাম্বার এবং এড্রেস বা সাইট যুক্ত না থাকলে ধরে নিতেই হবে সেটি অনেক ক্ষেত্রেই প্রতারণা করতে পারে।
৬. ওয়েবসাইটের ক্ষেত্রে ফেক সাইট বা ক্লোন সাইট কিনা।
৭. স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক কম মূল্যে বা অস্বাভাবিক মূল্যছাড়।
উপরোক্ত সমস্যাগুলো যদি কোনো পেজে দেখতে পান সেখানে অর্ডার না করাই ভালো। এছাড়া জরুরি পুলিশ প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনামূল্যে কল করতে পারেন।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

