ফোনের ক্ষতি থেকে চোখ বাঁচানোর উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১১ ৩ জুলাই ২০২১
দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো চোখ। এই চোখের জন্যই পৃ্থিবীর সুন্দর রূপ দেখতে পাওয়া যায়। হেলায়-ফেলায় চোখ নষ্ট করে ফেলা মানে নিজের বিপদ ডেকে আনা। তাই চোখের যত্নে হতে হবে মনোযোগী। আজকাল অনেক মানুষই ফোনের স্ক্রিনে বেশি সময় দিচ্ছেন। বাসা-বাড়ি থেকে শুরু করে পথে ঘাটে, বাসে, ট্রেনে, লঞ্চে যেদিকে চোখ যাক না কেন শুধু একই দৃশ্য। ফোন নিয়ে যেন সবাই ব্যস্ত। এছাড়া কম্পিউটার তো আছেই।
চক্ষু বিশেষজ্ঞদের মতে, ফোন বা কম্পিউটারের পর্দা থেকে বের হওয়া নীল রশ্মির প্রভাবে চোখ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতি দীর্ঘস্থায়ী হয়ে মারাত্মক রূপ নিতে পারে। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন এনে ঠিক রাখতে পারেন আপনার চোখ। জেনে নিন কিভাবে চোখ ভালো রাখবেন-
* দিনে বেশ কয়েকবার চোখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন। বাইরে থেকে এসে অথবা কম্পিউটারে বসে একটানা কাজ করার ফাঁকে চোখে পানির ঝাপটা দিন। তেমনি অনেকক্ষণ মোবাইল ব্যবহার করার পরেও চোখে পানি দিতে পারেন।
* বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে `নাইট মোড` বা `ওয়ার্ম মোড` বলে একটি অপশান থাকে। এই অপশানটি অন করলেই ফোনের স্ক্রিন হলদেটে হয়ে যায়। এর ফলে স্ক্রিন থেকে বের হওয়া ক্ষতিকর নীল রশ্মির পরিমাণ কম থাকে। কোনও কোনও কম্পিউটারের স্ক্রিনেও থাকে এই ওয়ার্ম মোড। এই অপশানটি আজই চালু করুন।
* বিছানায় শুয়ে বই পড়ার অভ্যাস অনেকেরই। শুয়ে শুয়ে বই পড়লে চোখের ক্ষতি হতে পারে। শুয়ে বই পড়ায় চোখ আর বইয়ের পাতার দূরত্ব সমান থাকে না এবং বইয়ের অ্যাঙ্গেলও বার বার আলাদা হয়। এতে চোখের পেশিগুলোর উপর চাপ পড়ে। বেশি দিন এই অভ্যাস বজায় রাখলে প্রভাব পড়ে চোখে। চোখের দৃষ্টিশক্তি ঝাপসা হতে পারে। হতে পারে মাথা ব্যাথাও। তাই বই পড়ুন বসে। চোখ থেকে বইয়ের দূরত্ব রাখুন ১৫ ইঞ্চি।
* ট্রেনে বাসে প্রতিদিন অনেকে যাতায়াত করেন। ট্রেন-বাসের হাতলে, সিটে প্রচুর পরিমাণে জীবাণু থাকে। এই জীবাণুযুক্ত হাত অনেক সময় চোখে লাগাচ্ছেন। এতে চোখের ক্ষতি হয়। তাই প্রথমে হাত ধুয়ে অন্য কাজ শুরু করুন।
* রোদে বের হওয়ার সময়ে অবশ্যই সানগ্লাস পরুন। এই সানগ্লাসে ইউ-ভি প্রোটেকশান থাকলে খুবই ভাল।
* যারা চশমা পরেন, তারা নিয়মিত চোখ পরীক্ষা করাবেন। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করুন।
* চোখ সুস্থ রাখতে নজর দিন আপনার খাদ্যাভ্যাসেও। ভিটামিন-এ চোখের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণে ভিটামিন-এ আছে এমন কয়েকটি খাবার হলো- লাল আলু, গাজর, পালংশাক, ব্রকোলি, লালশাক, ক্যাপসিকাম, কমলালেবু, টমেটো, পেঁপে, পাকা আম ইত্যাদি। নিয়মিত এ খাবারগুলো খেলে আপনার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

