বঙ্গবন্ধুর ওপর রচিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৪ ১ ফেব্রুয়ারি ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তার সহকারি প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, সোমবার অপরাহ্নে প্রধানমন্ত্রী নিজের জাতীয় সংসদ ভবন কার্যালয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ এবং ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
তিনি বলেন, প্রথম বইটি বঙ্গবন্ধু এবং তার পরিবার এবং সমসাময়িক ঘটনাবলীর ওপর শেখ হাসিনার লেখাগুলোর সংকলন এবং দ্বিতীয়টি ১৯৭০ থেকে ’৭৫ সাল পর্যন্ত জাতির পিতা প্রদত্ত সাক্ষাৎকার ও আলাপচারিতা।
জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার’ বইটির ভূমিকায় লিখেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জনক আমার নেতা আমার’ বই প্রতিটি পাঠকের জন্যই এক অনন্য উপহার।
তিনি বলেন, এই বইয়ে পাঠক বঙ্গবন্ধুর জীবন কথা ও সংগ্রাম গাঁথার সমান্তরালে খুঁজে পাবেন গোটা বাঙালি জাতির উন্মেষকথা ও বিজয় গাঁথা। কারণ, বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন। পাশাপাশি, ১৫ আগস্ট ১৯৭৫-এর কালো অধ্যায়, হত্যাকান্ডের বিচারের মাধ্যমে বাঙালির কলঙ্কমোচন এবং শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর গল্পও খুঁজে পাওয়া যাবে।
চারুলিপি প্রকাশন প্রকাশিত বইটির সম্পাদনা করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
‘জয় বাংলা’ শীর্ষক বইটি সম্পর্কে শেখ হাসিনা ভূমিকায় লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান তার দেয়া সাক্ষাৎকার ও আলাপচারিতা।
তিনি বলেন, ‘জয় বাংলা (সাক্ষাৎকার ১৯৭০-৭৫) শেখ মুজিবুর রহমান’ গ্রন্থভূক্ত দেশি-বিদেশি লেখক, সাংবাদিক, সাহিত্যিকদের সঙ্গে এই আলাপচারিতা ও সাক্ষাৎকার পড়তে পড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচিত্র-বর্ণিল-ব্যতিক্রম এবং বর্ণাঢ্য জীবনের বহু অজানা অধ্যায় উন্মোচিত হবে। পাশাপাশি, তার মহৎ, মানবিক, দক্ষ-দূরদর্শী রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক সত্তা সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব হবে।
শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন পুরোপুরি বুঝতে হলে তার এই ঐতিহাসিক গ্রন্থটি পড়তেই হবে। বইটির গ্রন্থনা ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ।
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- বিপাকে অজয়-কাজল
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত

