বনরুইটি পোকা-মাকড় খাচ্ছে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৭ ২৮ মে ২০১৯
পিঁপড়া, উঁইপোকাসহ নানান ধরনের পোকা-মাকড় ও সিদ্ধ ডিম খাচ্ছে বিলুপ্ত প্রজাতির বনরুইটি। কুড়িগ্রাম থেকে উদ্ধার হওয়ার পর বনরুইটি শনিবার রাতে রাজশাহী পাঠানো হয়। এরপর থেকে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রেই আছে। বর্তমানে পরিচর্যা কেন্দ্রের ভেতরের প্রাকৃতিক পরিবেশেই তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কুড়িগ্রামে বিলুপ্ত প্রজাতির এই বনরুইটি উদ্ধারের পর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর শনিবার সেখান থেকে রাজশাহী নিয়ে যাওয়া হয়। বর্তমানে বনরুটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। সেখানকার সবুজ প্রাকৃতিক পরিবেশে সুস্থ্য আছে এবং স্বাভাবিক খাবার খাচ্ছে উদ্ধারকৃত বনরুটি।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের সিলেট ও শ্রীমঙ্গলে কখনও কখনও এদের দেখা পাওয়া যায়। তাই বনরুইটিকে সিলেটের শ্রীমঙ্গলেই পাঠানো হবে। তবে এখনই নয়, ঈদের পর। সবকিছু চূড়ান্ত করে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পরই বনরুইটি শ্রীমঙ্গল পাঠানো হবে।
তিনি জানান, উদ্ধারকৃত বনরুইটি পুরুষ প্রজাতির। এরা বাংলাদেশের বিলুপ্ত প্রজাতির প্রাণী। পিঁপড়া, উইপোকাসহ বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে এরা বেঁচে থাকে। রাজশাহীতে নেওয়ার পর প্রাণীটিকে এই জাতীয় খাবার সরবরাহ করা হচ্ছে। তাছাড়া বিকল্প খাদ্য হিসেবে সেদ্ধ করা ডিম ও গুঁড়া দুধ দেওয়া হচ্ছে বনরুইটিকে। প্রাণীটি নিয়মিত খাবার খাচ্ছে এবং ঘোরাফেরাও করছে। এক সপ্তাহ তারা প্রাণীটিকে পর্যবেক্ষণ করবেন।
শরীরে আঁশযুক্ত স্তন্যপায়ী এই প্রাণীকে প্রাকৃতিক পরিবেশ ছাড়া বাঁচানো দায়। তাই প্রাণীটিকে চিড়িয়াখানায় দেওয়া হয়নি। বর্তমানে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে আছে। সেখানকার প্রাকৃতিক পরিবেশে তাকে স্বাচ্ছন্দেই থাকতে দেখা যাচ্ছে। বিলুপ্তি প্রজাতির এই বনরুই থেকে মূল্যবান ওষুধ তৈরি হয় এবং এর চামড়া দিয়ে দামি জিনিস তৈরি হয়। তাই এই প্রাণী পাচারের প্রবণতা বেশি থাকে বলেও উল্লেখ করেন রাজশাহী বিভাগীয় এই বন কর্মকর্তা।
এর আগে গত ২৩ মে কুড়িগ্রামের নাগেশ্বরে পাচারকারীদের হাত থেকে পুলিশ বনরুইটি উদ্ধার করে। পরে ২৫ মে রাজশাহী বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


