বহুভাষাবিদ জ্ঞানতাপসকে বিনম্র শ্রদ্ধা
মোহা: ফজলুল হক
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০১ ১০ জুলাই ২০১৯
১০ জুলাই। ১৮৮৫ সালের এ দিনে বর্তমান পশ্চিমবঙ্গের চব্বিশপরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহন করেছিলেন ডঃ মুহম্মদ শহীদুল্লাহ।
১৯১২ সালে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামুলক ভাষাতত্বে এমএ পাশ করেন। যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এরপর কিছুদিন বশিরহাটে আইন ব্যবসায়ে নিয়োজিত থাকেন।
১৯২১ সালে তিনি কোলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের অধীনে গবেষণা সহকারি হিসেবে কাজ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ১৯২১ সালে ডঃ শহীদুল্লাহ এ বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও বাংলা বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। এখানে শিক্ষাদানকালে তিনি বাংলাভাষার উৎপত্তি সম্পর্কে মৌলিক গবেষণা করেন। ১৯২৫ সালে তিনি প্রমান করেন যে গৌড়ী এবং মাগধী প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
১৯২৬ সাল থেকে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে থাকেন। ফ্রান্স ও জার্মানীতে তিনি বৈদিক ভাষা, বৌদ্ধ সংস্কৃতি, তুলনামুলক ভাষাতত্ত্ব, তিব্বতী, প্রাচীন পারসিক ভাষা, প্রাচীন খোতনি,, প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃতি এবং প্রাকৃত ভাষা শেখেন। ১৯২৮ সালে শহীদুল্লাহ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদাবলী বিষয়ে গবেষণা করে প্যারিসের সোরবর্ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
১৯৩৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যক্ষ নিযুক্ত হন। ১৯৪৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সালে তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক হিসেবে যোগ দেন।
১৯৫৫ থেকে ১৯৫৮ পর্যন্ত ডঃ শহীদুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ প্রফেসর ইমেরিটাস’নিযুক্ত হন।
ডঃ শহীদুল্লাহ ১৮ টি ভাষা জানতেন। বহুভাষাবিদ এই পন্ডিত মানুষটি ব্যক্তিজীবনে একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাসা আন্দোলনের সময় তিনি গুরুত্বপুর্ণ ভুমিকা রাখেন।
দেশী-বিদেশী বহু পুরস্কার আর পদকে ভুষিত ডঃ শহীদুল্লাহ’র প্রকাশনা প্রচুর, যেগুলির প্রায় সবই গবেষণাগ্রন্থ। ১৯৬৮ সালের ১৩ জুলাই জ্ঞানতাপস ডঃ শহীদুল্লাহ ঢাকায় পরলোকগমন করেন। আজকের দিনে বহুভাষাবিদ এ জ্ঞানতাপসকে বিনম্র শ্রদ্ধা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


