বাংলাদেশ অচিরেই উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৪ ৬ মার্চ ২০১৯
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, অচিরেই বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জনকল্যাণমূলক অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কারণেই লক্ষ্যভুক্ত সময়ের মধ্যেই। অর্থ্যাৎ ২০৪১ সালের মধ্যেই উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। উন্নয়নের এই ধারাবাহিকতায় গত বছরের মার্চে জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উত্তরণের বিষয়টি নিশ্চিত করে।
প্রধানমন্ত্রী বুধবার সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের অদম্য অগ্রযাত্রার ফলে ৮০ দশকের তলাবিহীন ঝুড়ির অপবাদ কাটিয়ে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময় হয়ে উঠেছে। প্রতিনিয়ত নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিকভাবেও এটা আজ স্বীকৃত।
শেখ হাসিনা বলেন, সরকারের এসব সাফল্যের কারণেই বর্তমানে জাতীয় প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। পাশপাশি মাথাপিছু আয় বিএনপি আমলের ৫৪৩ ডলার থেকে তিনগুণ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৭৫১ মার্কিন ডলার।
দ্রুততম সময়ে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ বিশেষ করে রূপকল্প ২০২১ ও ২০৪১ এর কথা উল্লেখ করে তিনি বলেন, এসবকে সামনে রেখে মধ্য মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন করেছে। এর পরই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে সরকারের বিগত দুই মেয়াদে জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সঞ্চয়-বিনিয়োগ বৃদ্ধি, রাজস্ব আয়, বাজেটের আকার, বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল্যস্ফীতি এবং দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস করা সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে এ সময়ের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ডলার, ’৩১ সালে ৫ হাজার ৫শ’ ও ’৪১ সালে ১৬ হাজার মার্কিন ডলারে উন্নীত এবং ’২১ সালে গড় প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জিত হবে। ২০২১ সাল বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মধ্যম আয়ের দেশ হিসেবে উদযাপন করবে। আর ২০২০ সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন করা হবে।
সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ-উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। আর এ লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করতে সরকার অঙ্গীকারাবদ্ধ।
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- পুরুষের তুলনায় নারী বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন কেন?
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- আসল জামদানি শাড়ি চেনার সহজ উপায়
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- দৈনিক একটি কলা
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- বিপাকে অজয়-কাজল
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দৈনিক একটি কলা
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল










