বাংলাদেশে জি বাংলা-জি সিনেমা বন্ধ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৩০ ২ এপ্রিল ২০১৯
ভারতের জি নেটওয়ার্কভুক্ত বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল বন্ধ আছে। গেল সোমবার থেকে বাংলাদেশের কোথাও দেখা যাচ্ছে না জি বাংলা, জি সিনেমাসহ এ নেটওয়ার্কের চ্যানেলগুলো।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যেকোনো সময় চালু হয়ে যেতে পারে দেশে বন্ধ থাকা এসব চ্যানেল।
তিনি বলেন, প্রথমে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ ছিল, বিদেশি কোনো চ্যানেলে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। সেটা বন্ধ করা হয়েছে। এখন নতুন করে বলা হয়েছে, কোনো পে-চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না। বাংলাদেশের বাজারে পে–চ্যানেলে বিজ্ঞাপন ছাড়া প্রদর্শন সম্ভব নয়। মূলত এ কারণে জি নেটওয়ার্কের চ্যানেলগুলো গোটা দেশে বন্ধ করা হয়েছে।
কোয়াব সভাপতি বলেন, শুধু ভারতের জি নেটওয়ার্কভুক্ত চ্যানেল নয়। দেশে বিশ্বের আরও যেসব দেশের চ্যানেল আছে সেগুলোও বন্ধ হয়ে যাবে। সিএনএন, বিবিসিও বাদ যাবে না। কারণ এসব চ্যানেলেও বিজ্ঞাপন প্রচারিত হয়। শুধু বাংলাদেশের চ্যানেল থাকবে।
তিনি বলেন, আমরা দেশের ৩০টা চ্যানেল দিয়ে ব্যবসা করতে পারব না। কোনো সাবস্ক্রাইবার এগুলো দেখবে বলে মনে হয় না।এমন পরিস্থিতি হলে ২ শতাংশ সাবস্ক্রাইবারও হয়তো থাকবে না। বাধ্য হয়ে আমাদেরও এ ব্যবসা বন্ধ করে দিতে হবে।
আনোয়ার পারভেজ প্রশ্ন ছুড়ে দেন, ইউটিউব কেউ বন্ধ করতে পারবে? এসব সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই। এটা হঠকারী সিদ্ধান্ত।
তবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান উল আলম বলেন, চ্যানেল বন্ধ করে দেয়ার কোনো নির্দেশনা দেয়া হয়নি। কেবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কি না, তা জানাতে বলা হয়েছে। সাতদিনের মধ্যে এ নিয়ে জানাতে নির্দেশনা দেয়া হয়েছে। এখন চ্যানেল কেন বন্ধ করা হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষই বলতে পারবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত

