ঢাকা, ০৮ আগস্ট শনিবার, ২০২৬ || ২৩ শ্রাবণ ১৪৩৩
good-food
৪৩৪

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি ইরানের

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৩২ ১ এপ্রিল ২০২৬  

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাংলাদেশের পতাকাবাহী ছয়টি জাহাজকে যেতে দেওয়ার অনুমতি দিয়েছে ইরান।

বুধবার ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা আটকে পড়া ছয়টি জাহাজের বিষয়ে তেহরানকে জানিয়েছিলাম। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে আগে বিস্তারিত তথ্য না থাকায় আমরা জাহাজগুলো শনাক্ত করতে পারিনি।’

ইরানি রাষ্ট্রদূত জানান, ইরান সরকারের পক্ষ থেকে জাহাজগুলোর বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল। গত সপ্তাহে বাংলাদেশ সরকার সেসব তথ্য দিয়েছে। জাহাজগুলো ছাড়ার প্রক্রিয়া চলমান রয়েছে। 

বর্তমানে বাংলাদেশি জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব।’

 
বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর