আবরার হত্যায় মেধাবী আকাশ
বাবা ভ্যানচালক, পড়ার খরচ চালাতো এলাকাবাসী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০৫ ১২ অক্টোবর ২০১৯
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার ১৩ নম্বর আসামির নাম মো. আকাশ হোসেন। গ্রামের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার দোগাছী-দরগাতলা। বাবা আতিকুল ইসলাম একজন দরিদ্র ভ্যানচালক।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী হতদরিদ্র অশিক্ষিত বাবার মেধাবী ছেলে আকাশ।
আবরার হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আকাশ। এ খবরে হতবাক তার পরিবার ও এলাকাবাসী। কিছুতেই তারা বিশ্বাস করতে পারছেন না যে, আবরার হত্যায় আকাশ জড়িত হতে পারে।
ছেলে গ্রেফতারের পর কান্না থামছে না মায়ের। ভ্যানচালক বাবাও বুঝে উঠতে পারছেন না কি করবেন।
দোগাছী-দরগাতলার দরিদ্র ভ্যানচালক আতিকুলের তিন সন্তান। এর মধ্যে মেয়ে মরিয়ম আক্তার পড়ে নবম শ্রেণিতে। ছোট ছেলে ইয়াসিন দোগাছী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
আতিকুল স্বপ্ন দেখতেন ভ্যান চালিয়ে ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। তার এ স্বপ্ন পূরণ করতে তিনি দিন গুনছিলেন বড় ছেলে আকাশের বুয়েটে পড়া শেষ করার। অভাব-অনটনের মধ্যে বিত্তবান ও গ্রামবাসীদের সাহায্য সহানুভূতিতে আকাশ ২০১৪ সালে স্থানীয় দোগাছী-দরগাতলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৬ জয়পুরহাট সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন পান। পরে বুয়েট, রুয়েট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ স্থানীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। শেষ পর্যন্ত ভর্তি হন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে।
বাহারউদ্দিন, হাবিল হোসেন, আলম হোসেন ও স্থানীয় মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন বলেন, বাবার কষ্টার্জিত অর্থ আর এলাকাবাসীর দান-অনুদানে স্বপ্নপূরণের এতগুলো ধাপ পেরিয়ে আসা আকাশ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের একজন এমন কথা বিশ্বাসই করতে পারছি না।
আবরার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আকাশকে গ্রেফতারের খবরে তার পরিবারে চলছে আহাজারি। বাবা দিগ্বিদিক ঘুরছেন। আর মা নাজমা বেগমের নির্ঘুম রাত-দিন কাটছে শুধু কান্না আর বিলাপে।
নাজমা বেগম বলেন, স্বামী আতিকুল ভ্যান চালিয়ে আকাশসহ তিন সন্তানের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। আকাশের বুয়েটে ভর্তির টাকা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামসহ এলাকাবাসী। তাই আকাশ শুধু আমার সন্তান নয়, এলাবাসীরও সন্তান। তিনি নিজেকে আবরারেরও মা মনে করে তার হত্যার ন্যায়বিচার দাবি করেন। পাশাপাশি নির্দোষ প্রমাণিত হলে তার সন্তান আকাশকে যেন তার ফিরে পান, সেই প্রত্যাশা করেন।
দোগাছী-দরগাতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, স্কুল থেকে কলেজ পর্যন্ত আকাশ কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো অরাজকতায় সম্পৃক্ত ছিল না। থাকলে মেধাবীর তালিকায় তার নাম থাকত না। তবে বুয়েটে পড়ার সময় কি হয়েছে তা বলতে পারবো না।
জয়পুরহাট জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম জয়পুরহাটের আকাশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আগে কখনও তার নাম শুনিনি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা ও সদস্য করার ক্ষেত্রে আমাদের কাছে খোঁজ খবর নেয়া হয়। কিন্তু আকাশের ব্যাপারে আমাদের কাছে কেউ খোঁজ নেয়নি। আমি যতদূর জানি সে জয়পুরহাটে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। বুয়েটে গিয়ে ছাত্র রাজনীতিতে জড়িয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




