বায়ু দূষণের কারণে জ্বর, সর্দি-কাশি বাড়ছে ঢাকায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২২ ১১ ফেব্রুয়ারি ২০২৩
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঘুরে ফিরেই শীর্ষে ঢাকা। দুই দিন বিরতি দিয়ে আবারও দূষণের চূড়ায় রাজধানীর বাতাস। এর আগে গত সোমবারও শীর্ষে ছিল ঢাকার অবস্থান। এমন অবস্থায় প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি-কাশিসহ নানা ধরনের রোগব্যাধি। বিশেষ প্রভাব পড়ছে শিশু-স্বাস্থ্যের ওপর।
মাত্র দুই দিন বিরতির পর গত বৃহস্পতিবার ও শুক্রবার বায়ুদূষণের শীর্ষ আছে ঢাকা। আর কয়েকদিন আগে টানা সপ্তাহজুড়ে বায়ুদূষণে শীর্ষে ছিল রাজধানীর অবস্থান। বৃহস্পতিবার সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২২৫ ছিল। আর শুক্রবার ১৯৫। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি অস্বাস্থ্যকর। চলতি মাসে মোট ৯ দিন রাজধানীর বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত।
যত্রতত্র রাস্তা খোঁড়া, গাড়ির কালো ধোঁয়া আর ইটভাটার মাধ্যেমে সবচেয়ে বেশি দূষিত হচ্ছে ঢাকা। সড়কে একটি গাড়ি গেলেই পুরো এলাকা ধুলোয় ধোঁয়াশা হয়ে উঠে। সাধারণ মানুষ বলছেন, প্রতিনিয়ত নানা রোগে আক্রন্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে সর্দি-কাশি লেগেই থাকে।
এক ট্রাফিক পুলিশ বলেন, ‘ধূলাবালির কারণে সর্দি কাশি ভালো হয়না। ওষুধ খাই, কমে আবার হয়।’ এক পথচারী বলেন, একটা মাস্ক পরলে সেটি কিছুক্ষণের মধ্যেই কালো হয়ে যায় ধূলায়। যে ধূলা আমরা চোখে দেখিনা সেটাই নিশ্বাসে ঢুকে যায়। আর হাত ধুলে তো মনেহয় ড্রেনের পানি।
শুক্রবার ছুটির দিনে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় রোগীদের দীর্ঘ সারি। অভিভাবকরা জানান, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-কিশোররা। একজন অভিভাবক বলেন, স্কুলে যায় সেসময় ধূলাবালির কারণে বুকে এজমার মতো শ্বাসকষ্ট হচ্ছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, আগের থেকে রোগী বাড়ছে। ধুলো-ময়লার পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারণে নানান রোগের বিস্তার ঘটছে।
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- রমজানে অফিস সময় নির্ধারণ
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা

