বিদায় ২০১৮, স্বাগত ২০১৯
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ৩১ ডিসেম্বর ২০১৮
বিদায়-২০১৮ সাল। মঙ্গলবার ভোরে নতুন সূর্যোদয়, স্বাগত নতুন বছর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও স্বাগত জানাবে নববর্ষকে। পুরনো বছর বিদায় নিলেও কিছু ঘটনা মানুষের মনে স্মৃতি হয়ে থাকবে আজীবন। যেসব কখনো আনন্দের, কখনো বেদনার।
বরাবরের মতো এ বছরটিও শুরু হয়েছিল স্বস্তি ও শান্তির আবহে। বছরজুড়ে ছিল না কোনো রাজনৈতিক সহিংসতা। ২০১৮ সালে নানা ইতিবাচক ঘটনার কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। রাজনৈতিক অঙ্গনের আলোচিত বিষয় ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। বছরের শেষার্ধে এসে নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক দল ও জোটগুলোর সংলাপ ছিল আলোচনার বিষয়বস্তু।
গেল রোববার সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আ্ওয়ামী লীগ। ফলে রেকর্ড টানা তিনবার ও চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।
২১ আগস্ট গ্রেনেড হামলায় দুই মামলার রায় হয়েছে ২০১৮ সালে। রায়ে ১৯ জনের মৃত্যুদণ্ড, ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেওয়া হয়। মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।
২০১৮ সালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন। রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের প্রতিযোগিতার কারণে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত ও ১২ শিক্ষার্থী আহত হওয়ার পর প্রথমে রাজধানীতে, পরে সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। একটানা আন্দোলনের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই পাস হয় সড়ক নিরাপত্তা আইন।
২০১৭ সালের মতো ২০১৮ সালেও রোহিঙ্গা সংকট ভুগিয়েছে বাংলাদেশকে। মানবিক সংকট হিসেবে শুরু হলেও পর্যায়ক্রমে ভূরাজনৈতিক সংকটে রূপ নিচ্ছে রোহিঙ্গা ইস্যু। এ সংকটের মাত্রা এত ব্যাপক যে এখন আর এর দ্রুত সমাধানের পূর্বাভাস দিতে পারছেন না কোনো বিশ্লেষকই। বিশ্বের বড় ক্ষমতাধর দেশগুলো যখন সীমান্ত বন্ধ করে রেখেছে, তখন ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো মহানুভবতা দেখিয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে রোহিঙ্গা নিধন ও বিতাড়ন শুরু হলে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। নিপীড়িত এই জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে ২০১৮ সালেও বাংলাদেশ বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।
ক্রীড়াক্ষেত্রে ২০১৮ সালে অর্জিত হয়েছে অনেক সাফল্য। নারী ক্রিকেটে টানা ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এশিয়া কাপ জয় করেছে বাংলাদেশের মেয়েরা। এ বছর আমরা হারিয়েছি অনেক গুণীজনকে। যাঁদের অভাব কখনো পূরণ হবে না। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলেও শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। ক্রিকেটে দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
২০১৮ সালে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুণীজনকে হারিয়েছি আমরা। ভালো-মন্দ সব মিলিয়ে বিদায় নিচ্ছে ২০১৮। আসছে ২০১৯। নতুন বছরেও বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- প্রধান উপদেষ্টাসহ ২৭ জনের সম্পদের বিবরণী প্রকাশ
- ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোটকেন্দ্রের তথ্য জানতে ৪ পদ্ধতি চালু করল ইসি
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- গোপালগঞ্জ–৩: কার হাতে যাচ্ছে হাসিনার আসন
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ফোন রেকর্ড ফাঁস করলেন পরীমণি
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- NASA Opens Door to Personal Smartphones in Space
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা
- রমজানে অফিস সময় নির্ধারণ
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- চড়া দামে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- Seed Paper: A Plantable Paper Turns Waste into Living Green
- NASA Opens Door to Personal Smartphones in Space
- বিহারি ক্যাম্পে মিললো একই পরিবারের চারজনের মরদেহ
- এপস্টেইন নথিতে নাম নেই যে ৫ প্রভাবশালী রাষ্ট্রপ্রধানের
- রোজায় ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস, ৮ টাকায় ডিম
- বাচ্চাদেরও শেখান মানি ম্যানেজমেন্ট
- আ’লীগ সমর্থকদের পছন্দ বিএনপি, নতুনদের ঝোঁক জামায়াতে
- রমজানে অফিস সময় নির্ধারণ
- ঘুমের আগে দাঁত না মাজলে ক্ষতি হতে পারে হৃদ্যন্ত্রের
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- কাজ পাচ্ছেন না অঙ্কিতা
- নির্বাচনে ভারতসহ বিদেশি হস্তক্ষেপের অভিযোগ নাহিদের
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- বদলে যাচ্ছে র্যাবের নাম, পোশাকও পাল্টাবে
- সন্তান জন্ম দিতে দেশ ছাড়ছেন বুবলী!
- আশুলিয়ায় লাশ পোড়ানো: ছয়জনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- রুনা লায়লার বিনিময়ে যা দিতে চেয়েছিল ভারত
- নাহিদের রিট খারিজ, ভোটে থাকবেন বিএনপির কাইয়ুম
- বোতলজাত পানির চেয়ে কলের পানি নিরাপদ
- ববিতা, শফিক, আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন যারা

